ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাগের মাথায় করা যেকোনো কাজ যে চরম বিপদ ডেকে আনতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার।  টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালীন রাগের বশে এক মুহূর্তের সিদ্ধান্ত যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তারই সাক্ষী থাকল মেক্সিকো। স্টুডিওর মধ্যে উড়তে থাকা একটি ড্রোনের উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সেটিতে লাথি মারেন  টেলিভিশন সঞ্চালক। আর সেই ড্রোনই গিয়ে সরাসরি আঘাত করে পাশে দাঁড়িয়ে থাকা এক কলম্বিয়ান মডেলের মুখে। মুহূর্তের মধ্যে বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। ঘটে রক্তারক্তি কাণ্ড। আকস্মিক ঘটা সেই ঘটনার ভিডিও  ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মন্টেরে শহরে সম্প্রচারিত ‘এস শো’ (Es Show) নামের একটি বিনোদনমূলক অনুষ্ঠানে। গত ২৬ অক্টোবরের ওই লাইভ সম্প্রচারে অনুষ্ঠানের সঞ্চালক আর্নেস্তো চাভানা (Ernesto Chavana) স্টুডিওতে উড়তে থাকা একটি ড্রোনের উপর ক্ষুব্ধ হয়ে সেটিতে লাথি মারেন। কিন্তু তাঁর সেই আচরণের পরিণতি যে এমন হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি তিনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ড্রোনটি লাথির ধাক্কায় ছিটকে গিয়ে কলম্বিয়ান মডেল ও নৃত্যশিল্পী ইসাবেলা রোজাসের (Isabella Rojas) মুখে আঘাত করে। যিনি ‘লা কলম্বিয়ানা’ নামেও পরিচিত। আঘাত লাগতেই যন্ত্রণায় মুখ চেপে ধরেন ইসাবেলা। এরপর তিনি সাময়িকভাবে স্টুডিও  বেড়িয়ে যান। পরে দেখা যায় তাঁর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। 

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সঞ্চালকের আচরণ এবং লাইভ অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিতর্ক শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে সঞ্চালকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বহু দর্শক। তাঁদের অভিযোগ, মডেল আহত হওয়ার পরপরই তাঁর কাছে গিয়ে খোঁজ নেওয়ার পরিবর্তে সঞ্চালক ড্রোনটি সরানোর বিষয়েই বেশি জোর দেন। পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, স্টুডিওতে ড্রোন ওড়ানোর সময় পর্যাপ্ত সতর্কতা কেন নেওয়া হয়নি। একই সঙ্গে আহত মডেলের প্রতি আরও সংবেদনশীল আচরণ করা উচিত ছিল বলেও মত প্রকাশ করেছেন অনেকে। তবে ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চান আর্নেস্তো চাভানা। তিনি জানান, এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নেবেন এবং যা ঘটেছে, তার জন্য তিনি অনুতপ্ত ও লজ্জিত।   

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির