স্বামী জেলে, নৃত্যশিল্পীকে খুন করল প্রেমিক

জানা গিয়েছে, নৃত্যশিল্পী ছিলেন তসলিমা বিবি (২৬)। বেশ কিছুদিন আগে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকা নৃত্যশিল্পী। তাঁকে খুন (Murder) করল প্রেমিক। এদিকে আগে থেকেই জেল (Jail) খাটছেন স্বামী। বসিরহাটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পুলিশের তৎপরতায় এখন হাজতে প্রেমিক। জানা গিয়েছে, স্বামী জেলবন্দি থাকাকালীন অন্য যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন নৃত্যশিল্পী। আর প্রেমিকের সঙ্গে একঘরে থাকতে যাওয়ার পরিণাম হল মৃত্যু।

বসিরহাটের ১৩ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলার ঘটনা। জানা গিয়েছে, নৃত্যশিল্পী ছিলেন তসলিমা বিবি (২৬)। বেশ কিছুদিন আগে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে। স্বামী মাতিন গাজী আপাতত জেলবন্দি। এই অবস্থায় তসলিমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে যুবক মিঠুন বিশ্বাসের। সূত্রের খবর, তসলিমা একাধিক জায়গায় স্বামী হিসেবে পরিচয় দিতেন মিঠুনকেই। আর এই পরিচয়েই পয়লা বৈশাখ ঘর ভাড়া নেন তাঁরা। আর ওইদিন রাতেই মিঠুন বাড়িতেই খুন করে প্রেমিকা তসলিমাকে। এরপর সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ততক্ষণে অভিযুক্ত পালিয়ে গিয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারপরে পুলিশের তৎপরতায় মিঠুন হিঙ্গলগঞ্জ এলাকা থেকে গ্রেফতার (Arrest) হয়। ধৃতকে জেরা করা হচ্ছে কেন খুন করা হয়েছে, তা জানতে। অভিযুক্তকে রবিবার (আজ) বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

এই ঘটনায় স্বামীর (Husband) যোগ আছে কি না বা কেন খুন, তা নিয়ে ধন্দে পুলিশ। প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর যদি থাকতে চেয়ে একসঙ্গেই ঘরভাড়া নিয়েছিল তবে কেন খুন তা নিয়ে ছড়িয়েছে জল্পনা। তদন্ত করা হচ্ছে কোনও বচসা হয়েছিল কি না বা হলেও কী নিয়ে, তা জানতে।

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…