টিফিন বক্সে মাদক পাচারের ছক ফাঁস, মালদহ থেকে উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিফিন বক্সে লুকিয়ে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। দার্জিলিং জেলার নকশালবাড়ির রথখোলা মোড় থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে সীমান্তবর্তী এলাকায় মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই রবিবার রাতে ট্রেনে চেপে মালদহ থেকে নকশালবাড়িতে আসে অভিযুক্ত যুবক। তবে রথখোলা মোড় এলাকায় তার সন্দেহজনক ঘোরাঘুরি পুলিশের নজরে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।তল্লাশির সময় যুবকের পিঠে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১১টি প্লাস্টিকের টিফিন বক্স। সেগুলি খুলতেই পুলিশ দেখতে পায় প্রতিটি বক্সে মাদক ভরা রয়েছে। মোট ১১টি প্যাকেটে থাকা ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ কেজি ১১৮ গ্রাম। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার হতেই অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।

ধৃত যুবকের নাম আবুল কাশিম। তিনি মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যেই তিনি নকশালবাড়িতে এসেছিলেন।সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথায় মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই সব বিষয় খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক