দাঁতনে সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি,দাঁতন: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয়জয়কার রাজ্যের শাসকদল। এবার সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ঘাসফুল শিবির। দাঁতনের আকাশে উড়ল সবুজ আবির।পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর(Datan Block) ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পূঁয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সমবায় সূত্রের খবর, এই সমিতির মোট ভোটার ১২৪০ জন। ৪৮ জন প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন। কিন্তু বিরোধীরা মনোনয়ন তুললেও কেউ জমা দেয়নি।

সুতরাং শাসকদল তথা তৃণমূলের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। এদিন বিকেলে সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে মেতে উঠলো তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি এই বিজয় উল্লাসে সামিল হয়ে দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলি ও হরিপুর অঞ্চল তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র জানা সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলি জানিয়েছেন, এই জয় মা-মাটি-মানুষের জয়। এখানে বিরোধীদের কোন অস্তিত্ব নেই। মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই(CM Mamata Banerjee) সমর্থন করবে। কিন্তু এই জয় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল বাড়তি অক্সিজেন পেল বলে ওয়াকিবহাল মহলের ধারণা।তৃণমূল গত বিধানসভা নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে জেতার পর যে বাড়তি অক্সিজেন পেয়েছিল, এই কো- অপারেটিভ নির্বাচনে দাঁতনে জেতার পর সেই অক্সিজেন পাওয়ার বাড়তি ধারা অব্যাহত রইল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের