জমি-বাড়ি কেনায় কর ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য সরকার

অতিরিক্ত ছাড়ের মেয়াদ বাড়িয়ে দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মানে সময়সীমা বাড়ল আরও ৩ মাস। আপ্লুত জমি-বাড়ি বা ফ্ল্যাট ক্রেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে সুখবর। জমি, বাড়ি, ফ্ল্যাট ক্রেতাদের জন্য জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। স্ট্যাম্প ডিউটি (STAMP DUTY) এবং সার্কেল রেটের (CIRCLE RATE) ক্ষেত্রে অতিরিক্ত ছাড়ের সময়সীমা বৃদ্ধি করেছে সরকার (STATE GOVT.)। আর এই খবরে মুখে হাসি ফুটেছে স্থাবর সম্পত্তি ক্রেতাদের।

নতুন সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাকে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন চার্জ দিতে হয়। ভারতীয় স্ট্যাম্প আইন (১৮৯৯) ৩ ধারা অনুসারে এই শুল্ক দেওয়া বাধ্যতামূলক। রাজ্য সরকার এই শুল্কের পরিমাণ ধার্য করে। বলা হয়েছিল, অতিমারিতে অর্থনৈতিক ভাবে সকলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই গত ৩১ জানুয়ারির মধ্যে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে ২ শতাংশ। আর সার্কেল রেটে ছাড় দেওয়া হবে ১০ শতাংশ। তারপরে প্রথমে গত ৩১ মার্চ এবং তারপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল ছাড়ের সেই মেয়াদ। সরকারের এই সিদ্ধান্তে হাসি ফুটেছিল রাজ্যবাসী’র মুখে। তবে সেই হাসি এবার আরও চওড়া হওয়ার পালা। কারণ মেয়াদ বাড়ল আরও। 

গত ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অতিরিক্ত ছাড়ের সেই সময়সীমা আরও বাড়ানো হল। অতিরিক্ত ছাড়ের মেয়াদ বাড়িয়ে দিন ধার্য করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মানে সময়সীমা বাড়ল আরও ৩ মাস। আর এতেই আপ্লুত জমি-বাড়ি বা ফ্ল্যাট ক্রেতারা।

(বিজ্ঞপ্তি নম্বর:1465 F.T, তারিখ: ২৭ সেপ্টেম্বর,২০২২)

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস