ধুপগুড়িতে পরপর উদ্ধার দুই বৃদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরপর উদ্ধার দুই বৃদ্ধার মৃতদেহ। শনিবার সাতসকালে পরপর দুই বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ির ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য।

শনিবার সকালে ধুপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। নিজের বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়  ৭০ বছর বয়সী মহিলার মৃতদেহ। পুলিশ  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন। তারপরে তিনি অবসর গ্রহণ করেন। পরিবারে ছেলে এবং ছেলের বউ ছিল। পরবর্তীতে ছেলের মৃত্যু হয়।  মৃত ওই মহিলার মেয়ে বিবাহিত। তাঁর সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। মহিলার মেয়ের দাবি, ঘটনা কিভাবে ঘটল, কারা দায়ী তিনি জানেননা।

অন্যদিকে, গলার নলি কাটা অবস্থায় আরেক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। সাকোয়াঝোড়ার মল্লিকশোভা এলাকার বাসিন্দা তিনি। বাড়ির পাশে চা বাগানের নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। এই দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য এলাকায়। কেন তাঁদের খুন করা হল খতিয়ে দেখছে পুলিশ।  

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১