হাওড়ায় স্ত্রীর পচাগলা দেহ আগলে স্বামী, উদ্ধার করল পুলিশ

শনিবার হাওড়ার জগাছা থানার নন্দীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর পচাগলা দেহ (Dead Body) আগলে বসে রয়েছেন স্বামী। অবশেষে খবর পেয়ে সেই দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার হাওড়ার জগাছা থানার নন্দীপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগাছা থানার নন্দীপাড়া এলাকার বাসিন্দা তুষার চক্রবর্তী (৭৫)। বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী থাকতেন। বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার বাড়ি থেকে বিকট গন্ধ পান স্থানীয়রা। ঘটনাচক্রে এদিন নান্দীপাড়ায় এক সমীক্ষার কাজে গিয়েছিলেন পুরসভার কর্মীরা। তাঁরা বাড়িতে কেউ আছেন কি না তা জানতে চেয়ে বারবার ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া শব্দ আসেনি। কেবল বিকট গন্ধ নাকে লাগছিল সবার। এরপর সন্দেহজনক মনে হতে পুলিশকে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় হাওড়ার জগাছা থানার পুলিশ। তদন্তকারীরা গিয়ে দেখেন স্ত্রী স্ত্রী তপতী দেবীর (৬৭)  দেহ মেঝেয় পড়ে রয়েছে। আর ঘরে বসে রয়েছেন তুষারবাবু। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি অসুস্থ তুষার চক্রবর্তীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, তুষারবাবু মানসিকভাবে সুস্থ নন। তাঁর একমাত্র মেয়ে হায়দরাবাদে রয়েছেন।

অন্যদিকে কীভাবে তপতী দেবীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জানার চেষ্টা করছেন ঠিক কবে তপতী দেবী মারা গিয়েছেন।  তুষার চক্রবর্তীর ভাই নীহার চক্রবর্তী বলেন, ‘কিছুদিন আগেই তুষারবাবুর ঘরে এসেছিলাম। দরজা নকও করেছিলাম। কিন্তু কেউ না খোলায় চলে যাই। বিভিন্ন কাজকর্মে জড়িয়ে থাকায় নিয়মিত যোগাযোগ রাখতে পারিনি। আর আজ এমনটা দেখছি।’

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন