জলপাইগুড়িতে এবার উদ্ধার মৃত ক্যাঙারুর দেহ

জলপাইগুড়িতে ফের উদ্ধার হল ক্যাঙারু(kangaroo)। এবার জীবিত নয় মৃত অবস্থায় উদ্ধার হল একটি পূর্নবয়স্ক ক্যাঙারু।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়িতে ফের উদ্ধার হল ক্যাঙারু(kangaroo)। এবার জীবিত নয় মৃত অবস্থায় উদ্ধার হল একটি পূর্নবয়স্ক ক্যাঙারু। শনিবার সকালে ফাড়াবাড়িতে মৃত ক্যাঙারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বন দফতর ডিভিশনের সারুগারা রেঞ্জের ফারাবাড়ি এলাকায় একটি ক্যাঙারুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা বন দফতরের সারুগারা রেঞ্জে খবর দেন। তারপর সারুগারা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্যাঙারুটির দেহ উদ্ধার করেন। বন দফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, পাচার করার জন্য পূর্নবয়স্ক ক্যাঙারুটিকে আনা হয়েছিল এবং বন্য কুকুর বা অন্য কোনও পশুর আক্রমণের জেরে নিরীহ এই প্রাণীটির মৃত্যু হয়েছে। ক্যাঙারুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য শুক্রবার রাতে জলপাইগুড়ির গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটি জখম ক্যাঙারু শাবক উদ্ধার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। তাদের শরীরে গুরুতর আঘাত ছিল। গাজলডোবার কাছে দুটি জখম ক্যাঙারু উদ্ধারের কয়েক ঘণ্টা পর, জলপাইগুড়ির ডাবগ্রাম বন রেঞ্জের ফারাবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরেকটি অস্ট্রেলীয় ক্যাঙারু শাবককে উদ্ধার করা হয়।  মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জলপাইগুড়ি জেলায় ৩টি জীবিত ও একটি মৃত ক্যাঙারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জলপাইগুড়ি জেলায় কীভাবে এত ক্যাঙারু হঠাৎ আবিষ্কার হচ্ছে তা নিয়ে ধন্দে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের কর্মীদের অনুমান, ক্যাঙারুগুলি পাচারের জন্য চোরাকারবারীরা নিয়ে এসেছিল। পাচার করার আগে ধরা পড়ার ভয়ে ক্যাঙারুগুলিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর তারপর সেগুলি জঙ্গল থেকে সংলগ্ন এলাকায় বেরিয়ে আসছে। বর্তমানে বৈকুণ্ঠপুর জঙ্গলে আর ক্যাঙারু রয়েছে কি না, বা যদি থাকে কতগুলি ক্যাঙারু রয়েছে, তার খোঁজে তল্লাশি শুরু করেছেন বন দফতরের কর্মীরা। পাশাপাশি কারা ক্যাঙারুগুলি নিয়ে আসতে পারে, তা জানতে তদন্ত শুরু করেছেন বন দফতরের আধিকারিকরা।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই