‘ভদ্রতা আমার দুর্বলতা নয়’, শুভেন্দুকে নিশানা করে পোস্ট দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘাটালে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী দেবকে ‘গরু চোর’ বলে পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী। শুভেন্দুকে নিশানা করে দেব পোস্টে লেখেন, ‘আমার ভদ্রতা আমার দুর্বলতা নয়।‘

বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। ‘দেবের কীর্তি’ ক্যাপশান দিয়ে ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার লেজার অ্যাকাউন্টের তথ্য তুলে ধরেন শুভেন্দু। লেজার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ‘আরণ্যক ট্রেডার্স’ থেকে ভেনচার্স প্রাইভেট লিমিটেড লেখার সংস্থার অ্যাকাউন্টে ২০১৬ সালে ২৪ ও ২৫ নভেম্বর ৫০ লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়। পাশাপাশি ডায়েরির পাতায় ‘দেব মোবাইল’ ও ‘দেব ওয়াচ’-এর কথা লেখা রয়েছে। দেব মোবাইলের পাশে লেখা রয়েছে ৭২ হাজার টাকা ও দেব ওয়াচ-এর পাশে লেখা রয়েছে ৪ লক্ষ ৬০ হাজার টাকা। [এই নথির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’ ] শুভেন্দুর দাবি, যে ডায়েরির পাতা তিনি পোস্ট করেছেন, সেটা গরু পাচারকাণ্ডে যুক্ত এনামুল হকের। এনামুলের সংস্থা থেকেই দেবের সংস্থার অ্যাকাউন্টের কাছে টাকা গিয়েছে।

যদিও শুভেন্দুর এই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যে অভিযোগ আনছেন তার কোনও ভিত্তি নেই। শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা দেব। শুভেন্দুর পোস্টকে মেনশন করে একটি পোস্টার পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী। সেথানে অভিনেতা গোবিন্দ, বাংলাদেশের অভিনেতা ফিরদৌস, অভিনেত্রী ঋতুপর্ণা সহ আরও অনেকের নাম রয়েছে। সেখানে শুভেন্দুকে নিশানা করে তৃণমূল প্রার্থী লিখেছেন, ‘ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ। হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলারে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমি জানি, তুমিও আমায় ভালোবাসো। আর রইল গরু চুরির টাকা। তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও তো পিন্টু মণ্ডলের কাছ থেকে টাকা নিয়েছে, তাহলে উনি।‘ এখানেই শেষ করেননি দেব। এরপর দেব পোস্টে লেখেন, ‘তাহলে উনিও কি গরু চোর? আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।‘

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে