Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরুপনগর: ১৮ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ইছামতি নদীর তীর থেকে উদ্ধার ব্যবসায়ীর পচাগলা দেহ। মৃত ব্যবসায়ী চারঘাট ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকার। বিগত ১৮ দিন ধরে তার কোন খোঁজ মিলছিল না। ইছামতি নদীর মাঠ থেকে অবশেষে উদ্ধার হয়েছে দেহ। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে।

জানা গিয়েছে, ১৩ আগস্ট স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকারের খোঁজ মিলছিল না। পরিবারের পক্ষ থেকে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করে, সেখান থেকেও খোঁজ খবর চালানো হয়। ইছামতি নদীতে ডুবুরি নামিয়ে খোঁজা হয়েছিল ওই ব্যবসায়ীকে। কিন্তু সেই তাঁর কোনও হদিশ মেলেনি। অবশেষে শনিবার রাতে ইছামতি নদীর টিপির ঘাটের পাশে একটি পচাগলা দেহ পরে থাকতে দেখা যায়। স্থানীয়রা এই প্রথমে স্বরূপনগর থানায় খবর দেয়। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

ইছামতি নদীতে ডুবুরি নামিয়ে এই ব্যক্তিকে খোঁজা হয়েছিল। কিন্তু সেই সময় তার ধারে কাছে কোনও খোঁজ মেলেনি। এখানেই পরিবারের সন্দেহ। পরিবারের আশঙ্কা, কোথাও তাঁকে খুন করে এখানে ফেলে গিয়েছে অভিযুক্তরা। ইছামতি নদীর তীরে একটি ঘাটের ধারে জঙ্গলের মধ্যে দেহটি লুকিয়ে রাখা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও ব্যক্তির সঙ্গে বচসার জেরে নাকি ব্যবসায়ী শত্রুতার জেরে এই ধরনের ঘটনা ঘটেছে, নাকি নিছক দুর্ঘটনা সেটাই ভাবাচ্ছে পুলিশকে। এলাকার সিসিটিভি ফুটেজ এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে তদন্তকারী অফিসাররা। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরিষ্কার হবে।

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা