ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির দাপট এখনই কাটছে না। গভীর নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও তার প্রভাবে আজ শুক্রবারও (২৫ সেপ্টেম্বর) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে তার প্রভাব পুরোপুরি কেটে যেতে এখনও কিছুটা সময় লাগবে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। কলকাতাতেও শুক্রবার দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। এক-দু’দফা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে শহরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৬ সেপ্টেম্বরের পর আর কোনও সতর্কতা জারি করা হয়নি। ফলে সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যনায় জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্র এখনও উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?