বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের পরকীয়া নিয়ে আপত্তি! সেই আপত্তিকে কেন্দ্র করেই কি মায়ের সঙ্গে অশান্তি? দেগঙ্গার যাদবপুর গ্রামে নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এমনই অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, মায়ের সম্পর্কের বিষয়ে আপত্তি জানানোয় ছেলেকে মারধর করে খুন করা হয়েছে। ঘটনায় নাবালকের মা স্বাতী পালকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত মহিলা ঘটনার সময় মদ্যপ ছিলেন বলেও স্থানীয়দের দাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থানার অন্তর্গত যাদবপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত নাবালকের বয়স ১৩ বছর। তাঁর বাবা কর্মসূত্রে কলকাতায় থাকেন। বাড়িতে মা ও ছেলে থাকত বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্বাতী পালের বাড়িতে বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। সেই বিষয়টি নিয়ে আপত্তি জানাত নাবালক। রবিবার রাতেও বাড়িতে এক বহিরাগত পুরুষ আসায় ছেলে প্রতিবাদ করে বলে স্থানীয়দের দাবি। এরপরই মা ও ছেলের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

এর কিছুক্ষণ পর বাড়ির বারান্দায় নাবালককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁর পাশে মাকে মদ্যপ অবস্থায় বসে থাকতে দেখা যায় বলেও দাবি স্থানীয়দের। তড়িঘড়ি ছেলেটিকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্বাতী পালকে গ্রেফতার করা হয়েছে। নাবালকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মৃত নাবালকের বাবার অভিযোগ আরও গুরুতর। তাঁর দাবি, স্ত্রী একা এই ঘটনায় জড়িত নন। বাড়িতে আসা কোনও বহিরাগত পুরুষের সঙ্গে যোগসাজশ করে তাঁর ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে। স্ত্রীর কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার পিছনে ঠিক কী হয়েছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা