Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি এবার যুব প্রজন্মের সঙ্গে সরাসরি কথোপকথনে জোর দিচ্ছে বিজেপি। দু’দিনের বঙ্গ সফরে থাকা দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন সোমবার যুব মোর্চার সঙ্গে বৈঠক করবেন। সূত্রের খবর, ‘যুব ভারত সংলাপ’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে Gen Z-র প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি।

সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চাতেও রদবদল হয়েছে। ইন্দ্রনীল খাঁ-র জায়গায় নতুন সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সোমবারের কর্মসূচিতে তাঁকেও নীতীন নবীনের সঙ্গে থাকতে দেখা যাবে। রাজনৈতিক ভাবে সচেতন ও সক্রিয় তরুণ প্রজন্মের ভাবনা তাঁদের বিভিন্ন প্রশ্ন এবং প্রত্যাশার কথা জানতেই এই সংলাপ বলে দলীয় সূত্রে খবর। বঙ্গ সফরের প্রথম দিন, রবিবার রাজ্য সংগঠনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন নীতীন নবীন। দলের বিধায়কদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়েও দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে সোমবারের কর্মসূচির বিশেষ নজর যুব প্রজন্মের উপরই।

আরও পড়ুনঃ ‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র রাজনৈতিক ভাবনা ও মতামত জানতে সরাসরি তাঁদের সঙ্গে আলোচনা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতও তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের উপর জোর দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই ধারাতেই নীতীন নবীনের এই ‘যুব ভারত সংলাপ’ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গাড়িতে হামলার পর হাইকোর্টে কুণাল, দ্রুত শুনানির আর্জি খারিজ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান