দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দিল্লি পুলিশের বড় সাফল্য! দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে দিল্লি এসটিএফের জালে কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিম লম্বু।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি পুলিশের বড় সাফল্য! দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে দিল্লি এসটিএফের জালে কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিম লম্বু। সূত্রের খবর, সোমবার (১০ অগস্ট) নন্দীগ্রাম থানার সহযোগিতায় তাঁকে গ্রেফতার করেছে দিল্লি STF। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে শুধু খুনের অভিযোগ নয়, ১২৫টিরও বেশি মামলা দিল্লি পুলিশের রেকর্ডে রয়েছে। দিল্লিতে খুন করে রাজ্যে পালিয়ে এসেছিল দুষ্কৃতী, তবে কার সহযোগিতায় সে নন্দীগ্রামে গা ঢাকা দিয়েছিল, সেটাই জানতেই এখন আলাদাভাবে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বিহারের দ্বার ভাঙ্গার বাসিন্দা হলেও দিল্লির জাহাঙ্গিরপুরীতে দীর্ঘদিন বাস ওয়াসিমের। খুনের পাশাপাশি একাধিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত রয়েছে সে। দীর্ঘদিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি গোপন সূত্রে দিল্লি এসটিএফ খবর পায় যে, পশ্চিমবঙ্গের পুর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গা ঢাকা দিয়েছে ওয়াসিম। এরপর তাঁরা নন্দীগ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতাতেই কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সোমবার ওয়াসিমকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, ওয়াসিমের বিরুদ্ধে ১২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরি, পুলিশের উপর হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাই ওয়াসিম কে গ্রেফতার পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সদস্য হামিম মণ্ডলকে। জানা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণের পরিকল্পনা করছিল সে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫