‘কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করছে’, নববর্ষে বিজেপিকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : নববর্ষের সকালেই নিজের লেখা ও সুর দেওয়া গান শেয়ার করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই একটি ভিডিওবার্তাও দিয়েছেন। সেখানে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিল্লির জমিদারদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। সকলকে শপথ নেওয়ার কথাও বলেছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, ‘এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।।’ সকলকে শুভেচ্ছা জানিয়েছে বলেছেন, রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক।

তিনি আরও বলেছেন, বাংলা যেমন শিল্প-সংস্কৃতির পীঠস্থান, তেমনই সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা।  এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে। এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।
সকলকে ভালো থাকার এবং সুস্থ থাকার কথা বলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে- জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদিনই প্রচারে ঝড় তুলছেন। নববর্ষের সকালেও ভিডিও বার্তা দিয়ে তৃণমূলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! রাতে উদ্ধার দুই, এখনও নিখোঁজ ২২ জন নাবিক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের