যুবকের মৃত্যুর ঘটনায় ঢোলাহাট থানায় বিক্ষোভ

স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট থানা চত্বর। ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে গত ১ জুলাই গ্রেফতার করা হয়েছিল এক যুবককে। আদালতে জামিন পাওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ওই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সুন্দরবন পুলিশ জেলার(Sundarban Police District) ঢোলাহাট থানা(Dholahat PS) এলাকায়। পুলিশসূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আবু সিদ্দিক হালদার। গত সপ্তাহে তার কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনার পর চোর সন্দেহে আবু সিদ্দিককে মারধর করে পুলিশে হাতে তুলে দেয় পড়শিরা। আদালতে তোলা হলে জামিন পায় আবু। পরের দিন ছাড়া পেয়ে বাড়িতেও ফিরে আসে। কিন্তু সেই সময় খুবই অসুস্থ ছিল আবু। তার জেরে তাঁকে কলকাতার পার্কসার্কাস এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই মারা যায় ওই যুবক। আর তার জেরেই এদিন ঢোলাহাট থানায় বিক্ষোভ(Public Agitation) দেখান মৃত যুবকের পাড়ার লোকজন। তাঁদের দাবি, পুলিশি মারেই অসুস্থ হয়ে পড়েছিল আবু। তার জেরেই মৃত্যু।

আবু সিদ্দিক হালদারের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে গত ৩০ জুন সোনার গয়না চুরি গিয়েছিল। তার জেরে তিনি সেদিনই থানায় অভিযোগ জানিয়েছিলেন। এর পর ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ, মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এর পর আবু সিদ্দিককে থানায় দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওইদিন জামিন পান তিনি। তবে তখন তিনি গুরুতর অসুস্থ। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মথুরাপুর, ডায়মন্ড হারবারের পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার যুবককে পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়।

এর পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশের অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে যুবকের। মঙ্গলবার সকাল থেকে ঢোলাহাট থানার সামনে প্রবল বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রীতিমতো পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়েন মহিলারা। বাধা দিতে গিয়ে জনতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট থানা চত্বর। ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে নামানো হয় র‍্যাফও(RAF)। এদিনের ঘটনার জেরে সুন্দরবনের পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, আদালতে পেশ করার সময় শারীরিক কোনও সমস্যা ছিল না আবুর। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছেন তাঁরা। তদন্তে কেউ দোষী চিহ্নিত হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল