বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার ধুলিয়ানে নিজের বাড়িতে থাকার সময় আচমকাই আগুন লাগে। ঘটনায় গুরুতর জখম হন বিধায়ক। খবর দেওয়া হয় দমকলকে। একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বায়রনকে উদ্ধার করে তাঁরই মালিকানাধীন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়ককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে, ধুলিয়ানের ওই বাড়ি থেকেই বায়রন বিশ্বাসের বিড়ি ব্যবসার কাজ পরিচালিত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাড়িতে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই কোনওভাবে আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিড়ি কারখানার শ্রমিক এবং বাড়ির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা ছিল তাঁদের।

আরও পড়ুনঃ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

এদিকে, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিধায়ক অগ্নিদগ্ধ হওয়ার খবর তাঁর কাছে পৌঁছেছে। বায়রন বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলেও জানান তিনি।

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান