রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের ফল প্রকাশের পর আসানসোল, কোচবিহার ও বারুইপুরে বেশি অশান্তির ঘটনা ঘটেছে । বুধবার বিকেলে ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্বীকার করলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা(DG Sidhhinath Gupta)। তিনি বলেন, বুধবার ঝামেলার নতুন করে কোনো খবর নেই।মঙ্গলবার পর্যন্ত ২০০ এফআইআর লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। বীরভূম জেলার নানুর ও উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন মিলিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ডিজির কড়া বার্তা আইন হাতে নেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। বাংলার জনগণের উদ্দেশ্যে বলেন সিদ্ধিনাথ গুপ্তা।

তিনি জানিয়েছেন, জয়েন্ট কন্ট্রোল রুম(Joint Control Room) খোলা হবে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই কন্ট্রোল রুম থাকছে।যেখানে ভয়ে কেউ এফআইআর করতে পারবেন না সেখানে পুলিশের তরফে সুয়ো মোটো মামলা করা হবে। সব থানার পুলিশকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। ডিজি জানান,বিদায়ী মুখ্যমন্ত্রীর z plus security আছে। ভবিষ্যতে থাকবে।কিছু পুলিশ তোলা হয়েছে। সেটা অন্য কোথাও কাজের জন্য দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত গোটা রাজ্য থেকে ভোট পরবর্তী হিংসার জন্য৪৩৩ জন গ্রেফতার হয়েছে।প্রিভেনটিভ অ্যারেস্ট ১১০০ জনকে করা হয়েছে।

নির্বাচনের আগে যারা বিভিন্ন অপরাধে এবং গ্রেফতারি পরোয়ানা থাকার দরুন গ্রেফতার হয়েছেন তাদের ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা সহ আদালতে পেশ করা হয়েছে। পরবর্তীকালে তারা মুক্তি পাবেন কিনা তাদের অপরাধ অনুযায়ী আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান ডিজি। গোটা রাজ্যে পুলিশকে সতর্ক করা হয়েছে। কোথাও যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও গোলমাল এর খবর পাওয়া মাত্র অতি দ্রুত পুলিশকে সেখানে গিয়ে হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলের কাছে শান্তি বজায় রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। যারা আইন হাতে তুলে নেবেন তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করেছেন ডিজি।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা