ধানতলায় ত্রিকোণ প্রেমের বলি এক গৃহবধূ, স্বামী পলাতক, খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: একি মর্মান্তিক ঘটনা।ত্রিকোণ প্রেমের জেরে বলি হতে হল এক গৃহবধূকে। জানা যায়, নদিয়ার ধানতলা থানার দক্ষিণ আড়ংঘাটার দাস পাড়ার ২৭ বছরের মৌসুমী অধিকারীর(Mousumi Adhikari) বিয়ে হয়েছিল আড়ংঘাটার আনন্দনগরের চঞ্চল বিশ্বাসের সাথে। তাদের ২ টো সন্তানও আছে । একজনের ৫ বছর বয়স, অন্যজনের ৮ বছর। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু কিছুূি দিন পর থেকেই মৌসুমি দেবী তার স্বামী সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে না থেকে আরংঘাটার গুড়ের হাটপাড়ার মিন্টু সাহার বাড়িতে ভাড়া থাকতেন। এর পরেই তার স্বামী চঞ্চল বিশ্বাস কর্ম সূত্রে চেন্নাই চলে যান ।

তার পরেই,স্বামীর অবর্তমানে আড়ংঘাটার(Aranghata) খোশালপুর মোরের উৎপল বিশ্বাস নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৌসুমী দেবীর বলে অভিযোগ। মহিলার ছোটো ছেলের সাথে কথা বলে জানা যায় তার মায়ের প্রেমিক উৎপল বিশ্বাস প্রতিদিন দুপুর রাত্রে সব সময় সে তার মায়ের কাছে আসতো। এমন কথাও উঠে আসছে, ওই মহিলার ৫ বছরের ছোটো ছেলে যখন দুপুর বেলা ভাত খেতে বসতো সেই সময় প্রেমিক উৎপল এসে সে কেনো বাড়িতে আছে সেই রাগে ছোট্ট ছেলেটার ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে মারধর পর্যন্ত করত। তারপরেই তার স্বামী চঞ্চল বিশ্বাস তার স্ত্রীর সব কুকীর্তির কথা জানতে পারেন। সব জেনেও তার স্ত্রী মৌসুমিকে বারবার বুঝিয়েও কোনো কাজ হয় নি। এর পরেই রবিবার রামনবমীর দিন ভোরবেলা ওই মহিলার স্বামী চঞ্চল বিশ্বাস (Husband Chanchal Biswas)তার স্ত্রীর কাছে আসে। কিছুক্ষণ পরেই সে চলে যায়। বেলা হতেই সবাই ডাকা ডাকি করলেও মৌসুমী দেবীর সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখে গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটের উপরে পড়ে আছে ওই গৃহবধূ।

সেই সময় পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে এসে উপস্থিত হয়। সেই সময় মৌসুমি দেবীর ভাই মৌসুমি দেবীর স্বামীকে ফোন করলে সে যে তার স্ত্রীকে হত্যা করেছে পুলিশের সামনে তা ফোনে স্বীকার করে নেয়। পরে পুলিশও মৃতদেহটি উদ্ধার করে আড়ংঘাটা হসপিটালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষণা করলে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির(Aranghata Police Fari) পুলিশের পক্ষ থেকে গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট হাসপাতালের মর্গে পাঠানো হয়। সব দিক খতিয়ে দেখে মৃত ওই মহিলার স্বামী চঞ্চল বিশ্বাসকে আটক করবার জন্য খোঁজ চালাচ্ছে আড়ংঘাটা ফাঁড়ির পুলিশ অফিসাররা।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার