সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ ৬৭৯ জনের, বিক্ষোভে উত্তাল ধান্যকুড়িয়া, অবরোধ টাকি রোড

Share:

নিজস্ব প্রতিনিধি,ধান্যকুড়িয়া: নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ায় ধাপে ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট ঘিরে উত্তেজনা ছড়াল বসিরহাটের(Bashirhat) ধান্যকুড়িয়ায়। অভিযোগ, ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথে মোট ৬৭৯ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং টাকি রোড অবরোধ করেন। হঠাৎ করে এত সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল।

অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।স্থানীয়দের অভিযোগ, কোনও পূর্বসূচনা বা যাচাই-বাছাই ছাড়াই নাম বাদ দেওয়া হয়েছে। অনেকেই জানিয়েছেন, বছরের পর বছর ভোট দিয়ে আসলেও হঠাৎ করেই তালিকা থেকে নাম উধাও হয়ে গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়।তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। দিন এই অবরোধের দরুন টাকি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে।

এদিকে,আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আবারও তুমুল বিক্ষোভ । এবার বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত একটি পার্টে SIR প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা নিজেদের সচিত্র পরিচয়পত্র হাতে নিয়ে বিক্ষোভ দেখান । রবিবার বসিরহাট উত্তর বিধানসভার বেগমপুর বিবিপুর পঞ্চায়েত এর গয়ড়া গ্রামে এই নিয়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। সেখানকার ৯ নম্বর বুথে ৫৮৭ জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই দেখা যায় বিএলও(BLO) সহ মোট ৪৮৯ জন ভোটারের নাম বাদ গিয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের। এমনকি ওই অংশের বুথ লেভেল অফিসারের নামও ডিলিট হয়েছে তালিকা থেকে। জানা গিয়েছে, বুথ লেভেল অফিসার নাইটিঙ্গেল চৌধুরী নিজে ২০০২ সালের ভোটার ছিলেন অর্থাৎ সেলফ ম্যাপড ভোটার।

কমিশন উল্লেখিত অধিকাংশ নথি ওনার কাছে মজুত রয়েছে তবুও তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তাঁর। এছাড়াও নয় নম্বর বুথের পঞ্চায়েত সদস্য গিয়াস উদ্দিন সেখ সহ পুরো পরিবারের কুড়ি জনের নাম ডিলিট হয়েছে। বুথের আরেক পঞ্চায়েত সদস্য এন্তাজ সেখ সহ পরিবারের পাঁচ জন সদস্যের নামও ডিলিট হয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা প্রশ্ন করছেন এই বিপুল সংখ্যক মানুষকে ভোট প্রয়োগ করতে না দিয়ে কী করে নির্বাচন হতে পারে? আপাতত ভোট প্রচারের চেয়েও ভোটার তালিকায় নাম ধরে রাখাই এখন এলাকার মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন