শোলার উপর ভগবতীর মুখোশ অঙ্কন করে কলাগাছের মাথার অংশে স্থাপন হয় দেবীর মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত ধরমপুর গ্রাম। মালদা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাশাপাশি চারটি গ্রাম। গ্রামগুলির নাম আলাদা হলেও সমষ্টিগতভাবে বৃহৎ। শিক্ষিত সংস্কৃত মনস্ক মানুষের বাস এখানে। মৈথিল ব্রাহ্মণ পরিবারের বাস অনেক বেশি। এছাড়াও অন্যান্য সম্প্রদায় এবং বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষেরা এখানে দীর্ঘদিন ধরে বংশপরম্পরা বাস করে আসছেন। কুমোর ,কামার, রাজমিস্ত্রি ,কাঠমিস্ত্রি ও অন্যান্য আরো ভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং ইসলাম ধর্মাবলী মানুষেরা এখানে বাস করে। এখানকার জীবনযাত্রায় পুজোর্চনা ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রাধান্য লক্ষ্য করার মতো।

ধরমপুর(Dharampur Puja) গ্রামের দুর্গাপূজা শতাধিক প্রাচীন সেই অঞ্চলের সবচেয়ে পুরাতন পুজো জমিদার মহানন্দ ঝাঁ এর পারিবারিক পুজো। দেবীর মূর্তি পূজো হয় না। শোলার উপর দেবী ভগবতীর(Bhagabati) মুখোশ অঙ্কন করে তা কলাগাছের মাথার অংশে স্থাপন করে তৈরি করা হয় দেবীর মূর্তি। এই সমস্ত প্রক্রিয়া সপ্তমীর দিন সকালে করা হয়। লোকমুখে প্রচলিত বহু পূর্বে দেবীর মূর্তি পূজোর প্রচলন ছিল। একদিন সন্ধ্যেবেলা জমিদার পরিবারের ছোট মেয়ে মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি করতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে খুঁজতে গিয়ে দেখা যায় মন্দিরে দেবী দুর্গার মুখে সেই মেয়েটির গায়ে পড়নের জামা। সেই থেকে মূর্তি পূজো বন্ধ।

নিয়ম-নিষ্ঠা এবং আন্তরিকতা এই পূজার প্রধান উপাচার। ষষ্ঠীর দিন দেবীর বোধন হয় গ্রামের বেল গাছে। সপ্তমীতে মন্দিরে দুর্গা প্রতিমা তৈরি। অষ্টমীতে, নবমীতে পাঠা বলি দেওয়া হয়। ঝাঁ পরিবারের বংশধর প্রায় ৫০ বছর ধরে পুজো করে আসছেন।তার অসাধারণ মন্ত্র উচ্চারণ – এ স্বর্গীয় পরিবেশ তৈরি করে। অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতায় দেবীর সঙ্গে পাঁচ দিন একান্ত তিনি। ঝাঁ পরিবারের মহিলারাই সমগ্র পুজোর নিয়ম বিধি সেরে ফেলেন। গ্রামের এই পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীরা আনন্দ উপভোগ করেন। গ্রামের সকলে এই পুজোকে সাড়ম্বরে গ্রহণ করেন।

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির