‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সরকার চলছে বাংলায়, কোনও বাবর-আকবরের নয়, তাই যা ইচ্ছা করা যাবে না,’ কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। নিটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ধর্মতলায় গত শুক্রবার বামেদের ও ককরোচদের ডাকে মিছিল হয়। কিন্তু সেই মিছিল শেষে গিয়ে তাল কাটে। বিজেপির অভিযোগ, পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়়েছিল সমাজবিরোধী ও দুষ্কৃতীরা। ধর্মতলায় অশান্তি পাকানোর ছক ছিল। কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে পুলিশ। যদিও এই মিছিলের আহ্বায়ক সিপিএম বা বামপন্থী দলগুলি। তাই মিছিলে অশান্তির যাবতীয় দায় তাদের উপরই বর্তায় বলে তোপ দেগেছিল গেরুয়া শিবির।

আর আজ, রবিবার সেই ইস্যুতে একধাপ এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে। আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল। ২৮টা টুকরোতে ভাঙতে চেয়েছিল। ওরাই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে। কারণ রাজ্যে এখন শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়।’

আরও পডুন: ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

তিনি আরও বলেন, ‘ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাঁদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়। ওপিডি ঘুরে যেতে হয়। কাউকে ছাড়া হবে না। স্বাধীনতার এত বছর পড়েও কিসের আজাদি। এটা ভাবতে হবে।’ ধর্মতলায় অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে নিট পরীক্ষা বা পড়াশুনার কোনও যোগ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর