ধূপগুড়ির উপনির্বাচনে রাজবংশী নেতাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আসন্ন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় (Dr. Nirmal Chandra Roy)। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ছাড়াও রাজবংশী নেতা হিসেবে পরিচিত পেশায় অধ্যাপক নির্মলবাবু। 

দলীয় সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত টিকিট দেওয়া হয় মিতালি রায়কে। বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়ের কাছে হেরে যান তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল বাবু বর্তমানে ধূপগুড়ির গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক। একই সঙ্গে রাজবংশী নেতা এবং গবেষক। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের ইতিহাস ও আন্দোলন নিয়ে গবেষণা করছেন। প্রার্থী হিসেবে নির্মল রায়ের নাম ঘোষণার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন  তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। শুভেচ্ছা জানাতে নির্মলবাবুর বাড়িতে হাজির হন। প্রার্থী হিসেবে তাঁকে বেছে নেওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মলবাবু। সংবাদমাধ্যমকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ‘দল আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং সাধারণ মানুষের হয়ে কাজ করব।

গত বিধানসভা ভোটে সামান্য ভোটে হাতছাড়া হলেও এবার ধূপগুড়ি আসন পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব। দলের প্রার্থী নির্মলবাবু রাজবংশী হওয়ায় ওই সম্প্রদায়ের মানুষ মুখ ফিরিয়ে থাকবেন না বলে আশাবাদী তাঁরা। উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।  

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন