ধূপগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন যমজ দুই বোন সুস্মিতা ও পারমিতার স্বপ্ন ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: শনিবার মাধ্যমিক ফলাফল প্রকাশিত হয়।এই মাধ্যমিকে ফলাফলের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর তুলে ধরেছি আমরা। এবার তারই মধ্যে জলপাইগুড়ির ধূপগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের দুই সফল ছাত্রীর কথায় এবার আসা যাক। ধূপগুড়ি উচ্চতর গার্লস বিদ্যালয়ের(Dhupguri Girl’s High School) ঠিক পিছনেই বাড়ি বিশেষ চাহিদা সম্পন্ন সুস্মিতা ও পারমিতার। খুবই দরিদ্র পরিবারের এই দুই বোন দুজনেই কিন্তু এবারের মাধ্যমিকের নজর কাড়া রেজাল্ট(Result) করেছে। সুস্মিতার(Susmita) ফলাফল ৪২০ ।প্রথম বিভাগে পাস করেছে সে।পারমিতা বসাক(Paramita Basak) তার ফলাফল ৩৬৯। এরা দুজন দেখিয়ে দিল ধুপগুড়িবাসীকে যে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও পড়াশোনার একান্ত ইচ্ছা থাকলে তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না ।

তাদের জেদ ছিল পড়াশোনা করে এগিয়ে যাওয়ার। তাই আজকে তারা এই দুজন যমজ বোন নজর কাড়ার মত রেজাল্ট করছে। ধুপগুড়িবাসীরা তাতে বেজায় খুশি। সকলেই বাড়িতে এসে এই দুই বোনকে সাধুবাদ জানিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী এই দুই কৃতি মাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যতের স্বপ্ন তারা শিক্ষিকা হতে চান। সমাজ গড়ার কারিগর হয় ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে চান। তাই আগামী দিন তারা পড়াশুনা চালিয়ে যেতে চান। প্রতিবন্ধকতা নয় মানসিক জেদকে সামনে রেখে তারা তাদের স্বপ্নকে সফল করতে চান। সমাজে মাথা উঁচু করে সসম্মানে শিক্ষিকা হয়ে ভবিষ্যতের কারিগরদের নিজেদের মধ্যে থাকা সেই জেদকে প্রশমিত করতে চায় তারা।

ফলাফল প্রকাশ হওয়ার পরই দুই বোন বসে পড়েছে একাদশ শ্রেণির প্রস্তুতি নিতে। কারণ সামনে তো আরো বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা জিততে চায়। নিষ্পাপ মুখ আর সরল হাসি ওদের বুঝিয়ে দিচ্ছে ওরা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চায়। স্বামী বিবেকানন্দের সেই বহু প্রচলিত উপদেশ — ‘ওরে পৃথিবীতে এসেছিস, একটা দাগ রেখে যা।’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন