বছরের শেষ দিনে বিগত সব ভিড়ের রেকর্ড ভেঙে দিল দিঘা সৈকত

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: বছর শেষের দিন দিঘায় জনসমুদ্র।নতুন বছরকে স্বাগত জানাতে থাকছে বিশেষ আতশবাজির প্রদর্শনী।বছর শেষে পর্যটকদের ভিড়ে বুধবার কার্যত তিল ধারণের ঠাঁই নেই সৈকত শহর দিঘায়(Digha)।বড়দিন থেকেই যে ভিড়ের শুরু হয়েছিল, বছরের শেষ দু’দিনে তা জনসমুদ্রে পরিণত হয়েছে। পর্যটকদের আনন্দ দ্বিগুণ করতে ৩০ ডিসেম্বর থেকে ওল্ড দিঘার সৈকতাবাস প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী জমজমাট ‘বিচ ফেস্টিভ্যাল’।তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বুধবার ৩১ ডিসেম্বর মাঝরাতের উদযাপন। বর্ষবিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাত ১২টায় থাকছে বিশেষ আতশবাজির প্রদর্শনী। সৈকতে দাঁড়িয়ে এই মায়াবী মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছেন হাজার হাজার পর্যটক।

বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিঘা, মন্দারমণি(Mandarmoni), তাজপুর(Tajpur) ও শংকরপুর চত্বর। বর্ষবরণের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি২৫০০ পুলিশ। পর্যটকদের সুরক্ষায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে চালু করা হয়েছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর (7047989800)। বেড়াতে এসে কেউ কোনও সমস্যায় পড়লে বা অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরে জানাতে পারবেন।

জনসচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় পোস্টার সাঁটানোর পাশাপাশি পর্যটকদের মধ্যে লিফলেটও বিলি করা হচ্ছে। বসানো হয়েছে একাধিক হেল্প ডেক্স। কোন হোটেল মালিক যদি অতিরিক্ত ঘর ভাড়া নেয় তবে সেক্ষেত্রে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।দিঘা সমুদ্র সৈকতের গাড়ি নিয়ে বাইরে থেকে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যে থেকে টোটো চলাচল বন্ধ থাকছে দিঘা সৈকত শহরে।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন