নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: নকল ফোনপে ব্যবহার করে ট্রানজেকশনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না(Gold Ornaments) ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক প্রতারক। অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সি ব্যক্তিকে বাগুইহাটির বাড়ি থেকে গ্রেফতার করলো হাবড়া থানার পুলিশ। চলতি মাসের ১১ তারিখ হাবরার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত। দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট দিয়ে দোকানে পাঠায়। সেমতো দোকানের তরফে অভিযুক্তর ঠিকানায় গয়না ডেলিভারি দেওয়া হয়।

কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি ৮ লক্ষ টাকার সোনার গয়না একই দোকানে অর্ডার দেন। অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে। তখনই অ্যাকাউন্ট চেক করে মালিকপক্ষ জানতে পারে আগের টাকাও আসেনি আর এবারের টাকাও আসেনি। এরপরেই হাবড়া থানায়(Habra P.S.) এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ। তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পেশ করা হয় বারাসত আদালতে।

ধৃতের কাছ থেকে হাবড়ার সোনার দোকান থেকে প্রতারনা হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরে(Asoknagar) একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে হাতানো হয়েছিল। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার) স্পর্শ নীলাঙ্গী। তিনি জানান, প্রতারক একাই এই চক্রে যুক্ত নাকি তার সঙ্গে আর কেউ আছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল প্রতারণার(Digital Fraud) এটি একটি অন্য মাধ্যম বলে তিনি দাবি করেন। সকলকে সতর্ক থাকার আবেদন জানান তিনি ডিজিটাল অনলাইন লেনদেনের ক্ষেত্রে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ