Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিলীপের এই হুঁশিয়ারির পরেই প্রত্যাবর্তন বিতর্কে মুখ খুলেছিলেন ‘বিরোধী’ হিরণ

হিরণ আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ঘনিষ্ঠ বলেই পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে প্রত্যাবর্তন করছেন হিরণ। অন্তত ভাইরাল হওয়া ছবি নিয়ে এমনই বিতর্ক শুরু হয়েছিল। পিংলার তৃণমূল (TMC) বিধায়ক (MLA) অজিত মাইতি বলেছিলেন, সবুজ শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়েছিলেন হিরণ। দাবি, তৃণমূলে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন বিজেপি (BJP) তারকা বিধায়ক। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন হিরণকে। তারপরেই মুখ খুলেছিলেন হিরণ (HIRAN)।

আরও পড়ুন: অনুরোধ করা সত্বেও হিরণকে দলে নেননি অভিষেক: অজিত মাইতি 

দিলীপ এবং হিরণের অন্তর্দ্বন্দ্ব সর্বজনবিদিত। হিরণ আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিকে, দিলীপ- শুভেন্দু দ্বন্দ্বে কয়েকদিন আগেই ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতিতে। এই পরিস্থিতে ‘হিরণ প্রত্যাবর্তন’ প্রসঙ্গে দিলীপ আগে বলেছিলেন, যাকে নিয়ে কথা উঠছে তিনিই বলতে পারেন। তারপরে দিলীপের হুঁশিয়ারি ছিল, ‘যার সম্বন্ধে বিতর্ক ওঠে তাঁর অবস্থান স্পষ্ট করা উচিৎ’। বলেছিলেন, এই ধরণের বিতর্ক ঠিক নয়। তারপরেই হিরণ বলেছিলেন, ছবিটি সত্যি নয়। প্রশ্ন, ছবি যদি সত্যি না হয় তা হলে এতদিন কেন চুপ করে ছিলেন তিনি?

আরও পড়ুন: তৃণমূল দফতরে হিরণ, তোলপাড় রাজনীতি…  

এই প্রসঙ্গে অজিত মাইতি (AJIT MAITY) বলেন, সত্যি ছবিটিই ভাইরাল হয়েছে। হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু অভিষেক তাঁকে দলে নেননি। হিরণের ‘অস্বীকার’ মন্তব্যকে কটাক্ষ করে অজিত বলেন, যে হিরণ ঘুরে বেড়াচ্ছেন তিনি এবং তাঁর দল ফেক। কটাক্ষ করে আরও বলেন, ‘ডবল স্ট্যান্ডার্ড দেখেছি কিন্তু হিরণ ট্রিপল স্ট্যান্ডার্ড’। অজিতের দাবি, এই সত্য ছবি ঢাকতে বিজেপি একটি সুপার কম্পোজ ছবি ছড়ানোর চেষ্টা করছে। তা নিয়ে বলতে গিয়ে বলেন, ‘বিজেপির কাঁচা হাতের কাজ’। 

আরও পড়ুন: ‘সিআইডি দিয়ে ধরব না, জবাব দেবে মানুষ’, দিলীপকে আক্রমণ অজিত  মাইতির 

দিলীপ বলেছিলেন, শুভেন্দু দা বিধানসভার নেতা। হিরণ বিধায়ক। এক জায়গায় থাকা স্বাভাবিক। একজায়গাতেই আছেন। এই প্রসঙ্গে তৃণমূলের কটাক্ষ, তবে কি হিরণ ইস্যুতে শুভেন্দুকেও কোথাও খোঁচা দিলেন দিলীপ?   

৫০ বছর পর শনি জয়ন্তীতে কেদার যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৪ রাশির জাতকদের

১০ মে অশুভ গ্রহণ যোগের প্রভাব! মেষ-সহ ৪ রাশির জাতকদের বাড়তে পারে দুশ্চিন্তা

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

মাধ্যমিক ফলপ্রকাশের আগেই দেখুন, রাশি অনুযায়ী আপনার সন্তানের দিনটি কেমন যাবে…

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ