বাঁকুড়ায় বিজেপির প্রার্থী কে?‌ দলের আগেই নাম ঘোষণা করে বিতর্কে দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তিনি কি দলের থেকে এগিয়ে?‌ দল কি তাঁর থেকে পিছিয়ে?‌ এই প্রশ্নগুলি এখন উঠতে শুরু করেছে রাজ্য–রাজনীতিতে। কারণ বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কোনও রাজনৈতিক দল এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এই আবহে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রাথীর নাম সামনে নিয়ে আসা হল। সেটা কৌশলে নাকি সচেতনভাবেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই নাম প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তারপর থেকেই বিতর্ক চরমে উঠেছে। দলের আগেই দিলীপ কী করে নাম ঘোষণা করলেন?‌ উঠছে প্রশ্ন।

এদিকে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। আগেও নানা কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে ছিলেন তিনি। তার জেরে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী পরিস্থিতি এমন হয় যে, রাজ্য–রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েন দিলীপ। এবার বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। তারপর থেকে আদি নেতারা জায়গা পেতে শুরু করেন। আর এই জায়গা পেয়েই আবার বিতর্কের কেন্দ্রে বঙ্গ–বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। এবার দলের আগেই বাঁকুড়ার বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তার মধ্যেই এই নাম ভাসিয়ে দিয়ে নিজেকে দলের আগে রাখলেন দিলীপ।

অন্যদিকে প্রাক্তন বিজেপি সাংসদ হঠাৎ কেন এমন করলেন?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এই কথা খোদ ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমন বক্তব্য রাখেন তিনি। বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম আগাম ঘোষণা করে দিয়ে রাজ্য পার্টিকে অস্বস্তিতে ফেলে দিলেন দিলীপ বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে বঙ্গ–বিজেপির কোনও নেতারাই মুখ খোলেননি। তবে পরে বিষয়টি নিয়ে দিলীপের সঙ্গে বুঝে নেবেন নেতারা বলে সূত্রের খবর।

তাছাড়া প্রার্থীর নাম আগাম ঘোষণা নিয়ে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। তখন অবশ্য দিলীপ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, ‘‌উনিই বর্তমান বিধায়ক। খুব এদিক–ওদিক না হলে দল জেতা কেন্দ্র থেকে প্রার্থী বদল করে না। তাই নীলাদ্রিশেখর দানার নাম বলেছেন।’‌ আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বক্তব্য, ‘‌কে প্রার্থী হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের নেতারা আছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা সবাই আছেন।’‌ প্রার্থী ঝাড়াই–বাছাই ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপিতে। বিজেপি সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই হবে তিন ধাপে। মণ্ডল, জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় জড়িত থাকবে সমীক্ষক সংস্থাও। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে দক্ষিণ কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস