‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে তৃণমূল সাংসদ কেন তড়িঘড়ি বিদেশেই যেতে চাইছেন, তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও রহস্য, দাবি পঞ্চায়েতমন্ত্রীর। আজ, মঙ্গলবার ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ বলেন, ‘এত দ্রুত বিদেশে যেতে চাইছেন কেন? নিশ্চয়ই কোনও রহস্য লুকিয়ে রয়েছে? এখন সুুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, এতে কিছু বলার নেই। আমরা সবাই সুুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য। কিন্তু দিল্লিতে এত স্য়ুটকেস এল কোথা থেকে? আদালত তো অভিষেককে যেতে বলেছেন চোখের চিকিৎসার জন্য। এত স্যুটকেস কেন সঙ্গে যাচ্ছে, সেটাই রহস্য বাড়িয়ে তুলছে।’

আরও পডুন: আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

গতকাল, সোমবার সুুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে পারবেন তৃণমূল সাংসদ। শর্তসাপেক্ষে তাঁকে এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল, শীর্ষ আদালতের তরফে অভিষেককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর বিদেশযাত্রার সব তথ্য দিতে হবে তদন্তকারীদের। তবেই তিনি বিদেশে যাওয়ার জন্য ছাড়পত্র পাবেন। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণ ছিল, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। মামলা রয়েছে বলেই চিকিৎসা করাতে যেতে বাধা দেওয়া যায় না, এমনই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে বিদেশযাত্রার অনুমতি পাননি তৃণমূল সাংসদ। তারপরেই সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন অভিষেক। যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী আরও জানিয়েছেন, ‘একাধিক মামলা হয়েছে অভিষেকের নামে। আরও মামলা হবে। তার থেকেই পালাতে চাইছেন কিনা বোঝা যাচ্ছে না। আপাতত রক্ষাকবচের ভরসাতে চলছেন তিনি।’

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনাপ্রেমীদের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা