‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ। কুণাল ঘোষের উপর পর পর হামলার অভিযোগ থেকে এসআরএফটিআই-তে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ সব নিয়েই নিজের বক্তব্য জানালেন তিনি। কুণাল ঘোষের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গেও পাল্টা মন্তব্য করেন দিলীপ।

বারবার হামলার অভিযোগ, কুণাল ঘোষকে এবার ‘সাবধান’ করলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, ‘কুণাল যত বেশি কথা বলবেন, মানুষের ক্ষোভ ততই বাড়বে।’অন্য নেতাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে না, কিন্তু বারবার কুণালই কেন এমন পরিস্থিতির মুখে পড়ছেন, তা তাঁকেই ভেবে দেখতে হবে।’ কুণালকে কার্যত সতর্ক করে তাঁর মন্তব্য, ‘একটু সাবধানে থাকুন।’ তাঁর দাবি, কুণাল যত বেশি ভাষণ দেবেন, মানুষের রাগ তত বাড়বে।’ সম্প্রতি পর পর দু’দিন কুণালের গাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। প্রথমে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরের দিন বেলেঘাটা থেকে ফেরার সময়ও গাড়ি ঘিরে হামলার অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

দিলীপ ঘোষ আরও বলেন, বেলেঘাটায় কুণাল জয়ী হয়েছেন, অথচ সেখানেই যদি সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়, তা হলে বিষয়টি নিয়ে ভাবা উচিত। মানুষের দেওয়া রায় মেনে নেওয়ার পরামর্শও দেন তিনি। সাধারণ মানুষ যখন নানা সমস্যার মধ্যে রয়েছেন, তখন নেতাদের দায়িত্বশীলভাবে কথা বলা উচিত। কুণালকে নিয়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। এছাড়া এসআরএফটিআই-কে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষের দাবি, বাংলায় দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত শক্তি সক্রিয় ছিল। তাঁর অভিযোগ, আগের সরকারের প্রশ্রয়েই তারা এতদিন টিকে ছিল। এখন ধীরে ধীরে সেই সমস্ত কার্যকলাপ প্রকাশ্যে আসছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি নেতার দাবি, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বিরোধিতা করে এমন কোনও কর্মকাণ্ড সাধারণ মানুষ মেনে নেবে না।

গাড়িতে হামলার পর হাইকোর্টে কুণাল, দ্রুত শুনানির আর্জি খারিজ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?