ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডানকুনিতে চলল গুলি! দোকান বন্ধ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় হামলার মুখে পড়লেন এক স্বর্ণব্যবসায়ী। পথ আটকে তাঁকে লক্ষ্য করে পর পর দুটি গুলি চালানোর অভিযোগ উঠল পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। তবে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালিয়ে যান হামলাকারীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বর্ণব্যবসায়ীর নাম পার্থ দাস। প্রতিদিনের মতো দোকান বন্ধ করার পর স্ত্রীকে বাইকে বসিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি। ৯ নম্বর রেল গেটের কাছে পৌঁছতেই আচমকা দুটি বাইকে করে পাঁচ জন তাঁদের পথ আটকায়। অভিযোগ, প্রথমে জোরে ধাক্কা মেরে দম্পতিকে বাইক থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। এরপর পার্থবাবুর সঙ্গে থাকা একটি ব্যাগ কেড়ে নেওয়া হয়। ব্যাগটি নিয়ে পালানোর সময় ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালায় দুষ্কৃতীরা। তবে কোনও গুলিই তাঁর গায়ে লাগেনি। একটি গুলি গিয়ে লাগে পাশের একটি বাড়ির দেওয়ালে। ফলে অল্পের জন্য বড় বিপদ এড়ান ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

গুলি চলার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসার আগেই ঘটনাস্থল থেকে বাইকে করে পালিয়ে যায় পাঁচ হামলাকারী। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক ভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার বিভিন্ন তথ্য ও সম্ভাব্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক