‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের দলীয় কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক আভিযোগ তুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার (১৬ জুন) মেছুয়াবাজারে চা-চক্রে যোগ দেওয়ার আগে প্রাতঃভ্রমণ চলাকালীন একাধিক ইস্যুতে মুখ খুললেন বিজেপির দুঁদে নেতা। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিআইডির পর পর তলব, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এবং তাঁর প্রাসাদোপম বাড়ি নিয়ে মুখ খোলেন।  

দিলীপ ঘোষের অভিযোগ, ‘পার্টি অফিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সবই মধুচক্রে পরিণত হয়েছে। পার্টি অফিস ব্যবহার করা হচ্ছে টাকা তোলা ও ফুর্তির জন্য।’ তিনি সন্দেশখালির শাহজাহান শেখের প্রসঙ্গ টেনে দাবি করেন, সরকারি জেটিঘাটের অফিস থেকেও বেআইনি কাজ চলত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী ভাষণের উল্লেখ করে তিনি বলেন, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অপরাধীদের কোনও রেয়াত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপের দাবি, ‘রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী সব জানতেন।’ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর কথায়, ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা না করে কঠোর শাস্তি দেওয়া উচিত।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতাদের প্রসঙ্গেও কটাক্ষ করেন বিজেপি নেতা। তদন্তকারী সংস্থার তলব ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি সরব হন।

আরও পড়ুনঃ মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের উত্তেজনা সন্দেশখালিতে

কলকাতা পুরসভার অনুষ্ঠানে বিরোধীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতেই আমরা বিশ্বাস করি। বাংলাকে সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।’ অরূপ বিশ্বাসের হাজিরা এড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালতের নির্দেশ সকলকেই মানতে হবে। অতীতে বহু নেতা আইনি প্রক্রিয়া এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের শেষ পর্যন্ত দু-তিন বছর জেলের ভাত খেয়েছেন। এখানেও তার অন্যথা হবে না,  এদের সারা জীবন জেলের ভাত খেতে হবে।’

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ তিন দিদির, পরিণতি হল মর্মান্তিক

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫