মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে ফের উত্তেজনা। মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বাসিন্দা জনাব মল্লিক অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে তাঁর নিজের মাছের ভেড়িতে যেতে বাধা দিয়ে আসছেন।

অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকার প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। জনাব মল্লিকের দাবি, বারবার বাধা সত্বেও তিনি নিজের মাছের ভেড়িতে যাচ্ছিলেন। কিন্তু নিজের মাছের ভেড়িতে নিজে কেন যাবে না এই চিন্তা করে গতকাল সোমবার রাতেও তিনি মাছের ভেড়িতে গিয়েছিলেন। ভেড়ি থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, হামলাকারীরা তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ভবিষ্যতে তিনি যেন আর ওই মাছের ভেড়িতে না যান। ঘটনায় তিনি আহত হন। শুধু মারধরই নয়, আক্রান্তের পরিবারের অভিযোগ, পরে বাড়িতে গিয়েও তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত জাকির সরদার, বাবলু মোল্লা, শফিকুল মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ, FIR দায়ের ববির

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আক্রান্ত পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?