চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ! দ্বীপ অঞ্চলের বাসিন্দাদের সরাচ্ছে প্রশাসন

পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। হাওয়া অফিসের তরফে, জানানো হয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হবে। লাল সতর্কতা জারি হয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। তাল মেলাচ্ছে সমুদ্রের উত্তাল হওয়া। তাই সমুদ্রের পারে থাকা দ্বীপ কিংবা গ্রাম গুলি থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক বাসিন্দাকে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগেই দিঘাতে পর্যটক শূন্য করার কথা জানিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সুন্দরবনের একাধিক জায়গায় রবিবারের মধ্যে সরানো হয়েছে সকলকে।

এবার সেই পথেই হেঁটে আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কায় আগে থেকেই দ্বীপাঞ্চল এবং নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু করেছিল প্রশাসন। মঙ্গলবার তা আরও গতি পেয়েছে। ইতিমধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে এনেছে প্রশাসন। সকলকে স্থানীয় স্কুল, উঁচু বাড়ি এবং সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে। সোমবার রাতের মধ্যে সাগর ব্লক প্রশাসন এবং পুলিশের তরফে ভাঙন কবলিত ঘোড়ামারা দ্বীপের বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে আনা হয়। মূলত চুনপুরি, হাটখোলা এবং খাসিমারা এলাকার বাঁধের ধার থেকে সব মিলিয়ে প্রায় ১,১০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। সকলেই রয়েছেন বামনখালি সাইক্লোন কেন্দ্রে। এ ছাড়া মৌসুনি, ঘোড়ামারা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার কিছু অংশের বাসিন্দাদেরও সরানো হয়েছে।

মঙ্গলে দুর্যোগ বাড়িয়ে বুধবারেও ভয়ঙ্কর আকার ধারণ করেছে নিম্নচাপ। সঙ্গে পাল্লা দিচ্ছে ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টি চলছে। এছাড়াও কিছুদিন আগেই সুন্দরবন এলাকায় প্রবল বৃষ্টির জন্য বাঁধ গুলি নরম হয়ে গিয়েছে। তাই সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। ফ্রেজারগঞ্জ ও ডায়মণ্ডহারবারে মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। এছাড়াও নামখান, ঘোড়ামাড়া ও সাগর, মৌসুনি দ্বীপ ও গোসাবায় রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটি দল। কুলতুলি ও কাকদ্বীপেও নজর রয়েছে প্রশাসনের। প্রয়োজনে সেখানেও বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর টিম পাঠানো হবে বলে জানা গিয়েছে। প্রত্যেক ত্রাণ শিবিরে ও দুর্গম এলাকার মানুষদের জন্য সরকারি তরফে শুকনো খাবার পাঠানো হয়েছে। পানীয় জল, ত্রিপল এবং ওষুধ মজুত করে রাখা হয়েছে।

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাঙ্কে মিলল ৮.৪০ লক্ষ টাকা, কর্নাটকে তাজ্জব ঘটনা!

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের