ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার এবং বারাসাতের বিধায়ক যৌথভাবে এলাকাটি পরিদর্শন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় হকার উচ্ছেদে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ফুটপাত ও রাস্তায় বেআইনি দখল দারি রুখতে নানা পরিকল্পনা করা হয়েছে। এবার বারাসতের অন্যতম ব্যস্ততম কে.এন.সি. রোডে ফুটপাত ও রাস্তার অবৈধ দখলদারি নিয়ে কড়া ব্যবস্থা নিল জেলা প্রশাসন। বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার এবং বারাসাতের বিধায়ক যৌথভাবে এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দেন।

প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, রাস্তার ধারে বহু দোকানদার নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য দোকানের সামগ্রী ফুটপাত ছাড়িয়ে রাস্তার উপর সাজিয়ে রেখেছেন। পাশাপাশি ফুটপাতের বড় অংশ জুড়ে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, স্টল ও হকারদের বসার জায়গা। ফলে রাস্তায় চলাফেরা করতে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পথচারীদের। ফুটপাত দিয়ে ঠিকমতো হাঁটচলা করা যাচ্ছে না। বাধ্য হয়ে সাধারণ মানুষকে ব্যস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে রাস্তার প্রস্থ কমে যাওয়ায় তীব্র যানজটে সৃষ্টি হচ্ছে। এদিন ওই রাস্তা পরিদর্শনের সময় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফুটপাত ও রাস্তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য। তাই কোনওভাবেই সরকারি জায়গা দখল করে ব্যবসা চালাতে দেওয়া যাবে না।

অবৈধ দখলদারির বিরুদ্ধে নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযানও চালানো হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কে.এন.সি. রোডে ফুটপাত দখল, রাস্তার উপর দোকান বিস্তার এবং অনিয়ন্ত্রিত হকার সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই তাঁকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া, প্রবীণ নাগরিক ও মহিলাদের নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের এই যৌথ উদ্যোগে এখন যেমন যান চলাচল স্বাভাবিক হবে, তেমনি পথচারীদের নিরাপত্তাও নিশ্চিত হবে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল