‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে গিয়ে পড়ুয়াদের অঙ্ক শেখালেন DLO

বৃহস্পতিবার (২৮ অগস্ট) হাওড়ার শ্যামপুর এক ব্লকের গুড়েপোল হাই স্কুলের মাঠে বসেছিল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি ছিল। তবে এদিনের এই কর্মসূচিতে একটি ভিন্ন চিত্র দেখা গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যবাসীদের কল্যাণে বহু নতুন নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। যার ফলে অনেক সুবিধাই পাচ্ছেন রাজ্যবাসী। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে স্বাস্থ্যসাথী প্রকল্প, সবুজসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, শ্রমশ্রী প্রকল্প- সহ একাধিক প্রকল্পের সুবিধা পেয়েছে রাজ্যবাসী। যার ফলে অনেক কঠিন কঠিন সমস্যা এক চুটকি তেই হয়ে গিয়েছে। এদিকে গত ২ অগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচী। অর্থাৎ এবার থেকে নিজেদের পাড়ার যাবতীয় সমস্যা রাজ্য সরকারের এই কর্মসূচিতেই জানাতে পারবেন এলাকাবাসী। রাস্তার সমস্যা থেকে জল সংক্রান্ত সমস্যা সবটাই এই কর্মসূচিতে দেখভাল করা হবে। আর এতে ভাল সাড়াও মিলছে। বৃহস্পতিবার (২৮ অগস্ট) হাওড়ার শ্যামপুর এক ব্লকের গুড়েপোল হাই স্কুলের মাঠে বসেছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ছিল। তবে এদিনের এই কর্মসূচিতে একটি ভিন্ন চিত্র দেখা গেল।

যা কিনা আর পাঁচটা কর্মসূচির থেকে একেবারে আলাদা এবং বিশেষ করে তুলল রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে। কেননা এদিন এই কর্মসূচি পরিদর্শন করতে এসেছিলেন ডেপুটি DLO উজ্জল কুমার বিশ্বাস। তিনি পরিদর্শনে এসেই দারুণ একটি কাজ করে ফেললেন। সরাসরি ঢুকে গিয়েছিলেন ছাত্র ছাত্রীদের কক্ষে। ক্লাসরুমে গিয়ে তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের অঙ্কের ক্লাস নিতে শুরু করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের মতামত শেয়ার করলেন। কর্মসূচি চলার পাশাপাশি জেলা আধিকারিকের শিক্ষকসুলভ আচরণে খুশি ছাত্রছাত্রীরা। তবে স্কুল চলাকালীন সরকারি কর্মসূচি চলার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কোনও ব্যাঘাত ঘটছে নাতো? এ প্রশ্নের উত্তরে বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মন্ডল অবশ্য জানিয়েছেন, “কোনরকম অসুবিধা হয়নি। উপরের অংশে ক্লাস হয়েছে নিচের অংশে কর্মসূচি হয়েছে।

এমনকি মিড ডে মিল ও খাওয়ানো হয়েছে সুতরাং কোথাও কোনো অসুবিধা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। তবে আজকের বিষয়টি খুবই ব্যতিক্রম, কেননা ডেপুটি DLO উজ্জল কুমার বিশ্বাসের ভিজিটে এসে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার চিন্তাভাবনা খুবই বিরল। এরকম সাধারণত দেখা যায়না। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভিজিটে এসে তাঁর ক্লাস নেওয়ার প্রবণতা দেখে আমি খুব খুশি হয়েছি। পাশাপাশি আমি চাইব একটি সুস্থ সমাজ গড়ে তুলতে যা যা করণীয় তা করতে সবার ঝাঁপিয়ে পড়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে, স্কুলে কর্মসূচী চলবে, কিন্তু ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে কোনও অসুবিধা করা যাবেনা, সেইমতো আমরা সকলের সহায়তায় ক্যাম্প চালাচ্ছি। কারও কোনও অসুবিধা হচ্ছে না। এমনকী মিডডে মিলেও রান্না হচ্ছে।’

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ