এসআইআরে গ্রহণযোগ্য নয় আবাস যোজনার নথি, নয়া পাঁয়তারা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত শুনানির প্রক্রিয়ার শেষ দিন সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই শুনানিতে বহু ভোটার নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন নথি জমা দিয়েছেন। অনেকেই সরকারি প্রকল্প সংক্রান্ত নথিও জমা দেন। তবে শুনানি শেষ হওয়ার পর নতুন করে কিছু নথি নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে ভারত নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি প্রকল্পের নথি হলেও ‘বাংলার বাড়ি’, ‘ইন্দিরা আবাস যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা’ সংক্রান্ত কাগজপত্র এসআইআর যাচাইয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই ঘোষণার পরেই উদ্বেগ তৈরি হয়েছে ভোটারদের একাংশের মধ্যে। কারণ, বিভিন্ন জায়গায় ইআরও দফতর এই ধরনের নথি গ্রহণ করেছিল বলে অভিযোগ উঠেছে। ফলে যাঁরা শুধুমাত্র এই নথিগুলিই জমা দিয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভারতীয় জনতা পার্টি-র নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এসআইআর-এর জন্য নির্ধারিত ১৩টি নথির তালিকায় এই প্রকল্পগুলির কোনও নথি ছিল না। তাঁর প্রশ্ন, তাহলে কেন এই নথিগুলি গ্রহণ করা হল?

অন্যদিকে, পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, কোন ইআরও এই নথি গ্রহণ করেছে এবং কেন করেছে, তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। পাশাপাশি, এতদিন বিষয়টি স্পষ্ট না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে শাসক শিবির।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর