অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদের নিরাপত্তা কেন কমিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আজ, মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ছিল অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি। সেই শুনানিতেই বিচারপতি রাজ্যের কাছে একাধিক বিষয়ে প্রশ্ন করেন। তার উত্তরই হলফনামা আকারে রাজ্যকে জানাতে বলা হয়েছে। আগামী ১৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পডুন: লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শঙ্করনারায়ণ এদিন আদালতে বলেন, ‘২০১৩ সালে তাঁকে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। ২০১৪ সালে দেওয়া হয় ‘Y+’, ২০১৫ সালে তিনি ‘Z’ ক্যাটাগরি এবং ২০১৬ সালে ‘Z+’ ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক পরপরই ১০ মে হঠাৎ তাঁর এই ‘Z+’ নিরাপত্তা তুলে নেওয়া হয়। কোনও রকম নোটিস ছাড়াই এই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এবং এর কারণ সম্পর্কে আমার মক্কেলকে কিছুই জানানো হয়নি।’ তারপেরই অভিষেকের উপর একাধিক হামলার ঘটনা আদালতের সামনে তুলে ধরেন তাঁর আইনজীবী। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের তরফে আদালতে আর্জি জানানো হয়, বর্তমানে তাঁর কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। দ্রুত পুরনো নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হোক। এই মর্মেই আদালতে আর্জি জানান মমতাপন্থী সাংসদ।

অভিষেকের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কোথায়? এত তাড়াহুড়ো করে নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? ৪টি হামলার ঘটনা ঘটে গিয়েছে। এর দায় কে নেবে? যদি পাথর লাগত ফলাফল কী হত। রাজ্যকে এমনই প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। সঙ্গে অভিষেকের নিরাপত্তা বলয় ঠিক কী হওয়া উচিত তাও রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে। 

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের