জলাতঙ্কর হার কমাতে পথ কুকুরদের দেওয়া হল অ্যান্টি র‍্যাবিস ভ্যাক্সিন

জলাতঙ্ক আক্রান্ত রোগীর মৃত্যুর হার কমাতে পথ কুকুর দের অ্যান্টি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদান করল একটি পশুপ্রেমী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলাতঙ্ক আক্রান্ত রোগীর মৃত্যুর হার কমাতে পথ কুকুর দের অ্যান্টি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদান করল একটি পশুপ্রেমী সংস্থা। জলাতঙ্ক থেকে মৃত্যুর হার দেশজুড়ে অনেকটা কমলেও পশ্চিমবঙ্গে এই মৃত্যুর হার এখনও কমেনি। আর জলাতঙ্ক রোগের অন্যতম বাহক পথ কুকুর। তাই পথ কুকুরদের থেকে রোগের বিস্তার যদি কমানো যায় তবে জলাতঙ্ক আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই আটকানো সম্ভব হবে।

আর সেই লক্ষ্যেই রবিবার অ্যানিমেল হেল্প লাইন নামে জলপাইগুড়ির এক পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ কুকুরদের অ্যান্টি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদান করা হয়।

ওই সংস্থার সভাপতি প্রীতম দাস বলেন, ‘জলাতঙ্ক থেকে মৃত্যুর হার দেশ জুড়ে অনেকটা কমলেও পশ্চিমবঙ্গে এই মৃত্যুর হার এখনও কমেনি। আর জলাতঙ্ক রোগের অন্যতম বাহক পথ কুকুর। তাই পথ কুকুরদের মধ্যে যদি এই রোগের বিস্তার কমানো যায় তবে জলাতঙ্ক আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই আটকানো সম্ভব। সেই লক্ষ্যেই আমরা পথে নেমেছি। আজ আমরা প্রায় ২০০ পথ কুকুরকে ভ্যাকসিন দেব। সরকার যদি আমাদের ভ্যাক্সিন দিয়ে সাহায্য করে তবে আরও বেশি পথ কুকুরকে আমরা ভ্যাক্সিন প্রদান করতে পারব’।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ