‘ভয় পাবেন না, আমি আছি’, SIR নিয়ে জেলাশাসক-বিডিওদের অভয়বাণী মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংইক্ষার কাজ। আর তা নিয়ে শাসক–বিরোধীর নানা অভিযোগে সরগরম রাজ্য–রাজনীতি। কিছুদিন আগে বিএলওদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি আছেন। পরে প্রশাসনিক সভা থেকেও একই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ভিডিও কনফারেন্স থেকে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের ভয় পেতে নিষেধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই কাজ যাতে সুষ্টুভাবে হয় সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি। কারণ অভিযোগ, বহু জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে বলে অভিযোগ। এবার এভাবেই জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আজ  সোমবার (১ ডিসেম্বর) বাংলার বাড়ি–সহ উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা শাসক, মহকুমাশাসক এবং বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর প্রক্রিয়ার জন্য আপনাদের যে চাপ যাচ্ছে সেটা বুঝতে পারছি। তবে বাংলার বাড়ি, রাস্তা সহ উন্নয়নের কাজও সমানভাবে দেখতে হবে। উপেক্ষা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী সকল অফিসারদের সাহস জুগিয়ে বলেন, ‘একজন প্রাক্তন অফিসারকে ওরা পাঠিয়েছে। তিনি ভয় দেখাচ্ছেন এবং বিরক্ত করছেন। রাতে ফোন করে ভয় দেখাচ্ছেন। ওই অফিসার বলছেন, দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব। ভয় পাবেন না আমি পাশে আছি। কিছু ভাববেন না। আপনারা কাজ করে যান।’

এই প্রাক্তন অফিসার রাজ্যের প্রাক্তন আমলা ছিলেন। ওই অফিসারের নাম সুব্রত গুপ্ত বলে মনে করা হচ্ছে। চলতি এসআইআর প্রক্রিয়ার সময় তাঁকে স্পেশাল রোল অবজারভার করে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। এমনকী রাজ্যের আরও ১২ জন সিনিয়র আইএএস অফিসারকে ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে। এদিকে দেখা যাচ্ছে, ৯০ শতাংশ ডিজিটাইজেশনের পরও মৃত এবং ডুপ্লিকেট ভোটারের মোট সংখ্যা অনেক কম। তাই ১৩ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। গত শনিবার থেকে তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। জেলা সফরে যাচ্ছেন এবং বিডিও, এসডিও এবং জেলা শাসকদের ফোন করছেন। তাতেই নানা অভিযোগ উঠতে শুরু করেছে।

আজ ভিডিও কনফারেন্সে বৈঠকে মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, কেউ কেউ আইনশৃঙ্খলার সমস্যা করার চেষ্টা করবে। সেটা দেখে নেবেন। পরিকল্পনাহীনভাবে এসআইআর হচ্ছে বলেই বিএলওরা সমস্যায় পড়ছেন। যাঁরা অনলাইনে জাতি শংসাপত্র–সহ নানা ডকুমেন্টস অ্যাপ্লাই করতে পারছেন না, তাঁদের ব্যাপারটা দেখতে হবে। তাঁরা বাংলা সহায়তা শিবিরে এলে আপনারা অনলাইনে আবেদন করিয়ে দিন। যাতে কেউ সমস্যায় না পড়েন। ক্যম্পগুলিকে আরও সক্রিয় করুন।

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া