‘এসআইআরের নামে ভোটাধিকার নিয়ে ছেলেখেলা নয়’, সর্বদল বৈঠকে জানিয়ে দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : দরিদ্র মানুষের ভোটাধিকার নিয়ে কোনওরকম ছেলেখেলা নয়। একটি বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র প্রতিবাদ হবে। সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। তাঁরা বলেছেন, এদিন সর্বদলীয় বৈঠকে মুখ্য নির্বাচক আধিকারিককে এই কথাই জানিয়েছেন তাঁরা। কোনওভাবেই বৈধ ভোটার বাতিল করা যাবে না। পাশাপাশি আরও বলা হয়েছে, সংবিধানের মর্যাদা বজায় রাখা হোক। এসআইআরের নামে কোনও বৈধ ভোটারের নাম বাতিল করা যাবে না।

এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো কী ভাবছে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই তৃণমূলের পক্ষ থেকে হাজির রয়েছেন  ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। বামেদের পক্ষ থেকে হাজির রয়েছেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, পলাশ দাস। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শিশির বাজোরিয়া। কংগ্রেসের পক্ষে হাজির রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। এসআইআর ঘোষণা হওয়ার আগে রাজনৈতিক দল গুলো প্রতিবাদ জানিয়ে আসছিল। এবার এই এসআইআর নিয়ে তাঁদের মন্তব্যই শুনতে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তাই রাজনৈতিক দলগুলো থেকে সদস্যরা এদিন হাজির হন সিইও অফিসে।

এই বৈঠক চলাকালীন বাদানুবাদের সৃষ্টি হয়। একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে এই বৈঠক। সেই বৈঠক থেকে বেরিয়ে বৈধ ভোটারদের নিয়েই কথা বলেছেন রাজ্যেরমন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাডু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাত গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআরের কাজ চলবে বলে জানা গিয়েছে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই