বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে হাতিপুজো , বামনগোলায় জমজমাট বাঁইচ প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি ,ডুয়ার্স ও বামনগোলা: অরণ্য, রাজা, শিলাবতী, আমনা ও রামি আরও কত কী নাম।ওরা সবাই বিশ্বকর্মার ‘বাহন’। মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয়। হলও তাই। মহা ধুমধামে হল হাতি পুজো(Elephant Puja)। পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা। এমনকী এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন হাতি পুজোয়। জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুনকি হাতি রয়েছে, তাদের মঙ্গলবার পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়।

পুজো দেওয়া হয় গরুমারা, ধুপঝোরা, রামসাই রাইনো ক্যাম্পের গেটে।ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হল বিশ্বকর্মা পুজো। কোনও মূর্তি বা প্রতিমা পুজো নয়, বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন। গরুমারা এলাকার কুনকি হাতিকে (পোষ্য হাতি) এদিন পুজো দেওয়া হয়। গরুমারা রেঞ্জে প্রায় ২৮ টি হাতিকেও পূজা করা হয়। পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও। তাঁদের প্রার্থনা, ডুয়ার্সে হাতি-মানুষের সংঘাত যেন কমে যায়। হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয়, সেই প্রার্থনাও করলেন তাঁরা। দূরদূরান্তের পর্যটক ভিড় করে সেই পুজো দেখলেন।

বুধবার খুলেছে জঙ্গল রাজ্যের পর্যটকদের জন্য। হাতে আঁখ এবং কলা খাওয়াতে চেয়ে হাতিকে পর্যটকরা দেখতে আসে। অন্যদিকে, বামনগোলাতে(Bamongola) মঙ্গলবার ছিল যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বামনগোলা ও গাজোলের সাধারন মানুষ। কারন তারা এই দিনটিতে উপভোগ করেন নৌকা বাঁইচ প্রতিযোগিতা।প্রতিবছরের মতো এবারও বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙন নদীতে।

প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকর্মা পূজা(Viswakarma Puja) দিন বিকেলে নৌকা বাইচ করা হয়। এই নৌকা বাইচ ৬২ তম। এই নৌকা বাইচকে ঘিরে এলাকায় বসে মেলা।উল্লেখ্য প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বামনগোলা ব্যবসায়িক সমিতির সকল সদস্য, এছাড়াও, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার ,মালদা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ, মালদা জেলা পরিষদের কর্মদক্ষা পূর্ণিমা বারুইদাস, গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার,জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামনগোলর পুলিশ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা