বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

বাসের মধ্যে পড়ে রয়েছে খালাসির দেহ। ডাকতে এসে দেখতে খালাসির নিথর দেহ দেখতে পান চালক। রবিবার (৫ জুলাই) সাতসকালে চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসের মধ্যে পড়ে রয়েছে খালাসির দেহ। ডাকতে এসে দেখতে খালাসির নিথর দেহ দেখতে পান চালক। রবিবার (৫ জুলাই) সাতসকালে চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে বাসের মধ্যে কীভাবে খালাসির মৃত্যু হল, তা ঘিরে ধোঁয়াশা। মৃতের নাম সন্তু মাহাতো। তাঁর বাড়ি কুড়ুকতোপা গ্রামে। তিনি মানবাজার থেকে পুরুলিয়া গামী একটি বাসে খালাসি হিসেবে কাজ করতেন। কাজের শেষে বাস পরিষ্কার করে সেখানেই রাত কাটিয়ে দিতেন। অর্থাৎ বাসেই ঘুমোতেন।

প্রতিদিন এসে চালক অজিত মাঝি তাঁকে ডেকে ঘুম ভাঙাতেন। এ ভাবেই দিন কাটত সন্তুর। কিন্তু আজ সকালে আর পাঁচটা দিনের মতোই সন্তুকে ডাকতে এসেছিলেন চালক। প্রথমে বাইরে থেকে ডাকাডাকি করেন তিনি। কিন্তু সন্তুর কোনও সাড়াশব্দ না মেলায় বাসের দরজা খুলে কেবিনের মধ্যে দেখতে পান, নিথর অবস্থায় পড়ে রয়েছেন সন্তু। যা দেখা মাত্রই চিৎকার শুরু করেন চালক। ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। সন্তুকে তড়িঘড়ি মানবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু কীভাবে মৃত্যু হল সন্তুর, তা নিয়ে ধোঁয়াশা! তাঁর মৃত্যুর পেছনে শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সন্তুর মৃত্যুর কারণ জানা যাবে না বলেই জানিয়েছেন পুলিশ।

এই বিষয়ে বাসের চালক অজিত মাঝি জানিয়েছেন, ‘রাতে কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন বাসেই ঘুমোত সন্তু। প্রতিদিনের মতো আমি ওঁকে ডেকে ঘুম থেকে তুলি। কিন্তু আজ ওকে ডাকতে গিয়ে দেখি নড়াচড়া করছে না। দেহ ঠান্ডা। মনে হয়, অনেক আগেই মৃত্যু হয়েছে। এরপর পুলিশকে ডেকে হাসপাতালে পাঠাই। সেখানে ওকে মৃত ঘোষণা করেন। কী হয়েছে, কিছুই বুঝতে পারছি না।’ এদিকে আজ সকালে পুরুলিয়ায় আরও একটি ঘটনায় শিউরে উঠেছে রাজ্য। একটি পুকুরের ধারে বিবস্ত্র বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার ডিমডাহা গ্রামে। সেই ঘটনারও তদন্ত চলছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়