তীব্র দাবদাহে হিটস্ট্রোক, বাঁকুড়ায় মৃত্যু টোটো চালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গ জুড়ে গরমে নাজেহাল অবস্থা আমজনতার। মঙ্গলবার তীব্র গরমে বাঁকুড়ায় মৃত্যু হল এক যুবকের। এদিন দুপুরে আচমকাই  বাঁকুড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ড পাঁচ বাগাকা এলাকায়  একটি টোটোচালক অজ্ঞান হয়ে যায় । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক হলেন শোভন পূজারু। তিনি আচুড়ি এলাকার বাসিন্দা । এদিন দুপুরে টোটো চালানোর সময় সে অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি  হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে  প্রাণে বাঁচানো যায়নি।  এই নিয়ে নিহত যুবকের পরিবার জানিয়েছে, এদিন বাঁকুড়ায় তীব্র গরমের জেরে হিটস্ট্রোকের জেরে তাঁর মৃত্যু হয়। তবুও হাসপাতাল শোভনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত ওই যুবকের আত্মীয় জানিয়েছে, ‘ প্রথমে আমার কাছে ফোন আসে শোভন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়ার পর আমরা তড়িঘড়ি হাসপাতালে গিয়ে জানতে পারি শোভনের মারা গিয়েছে।‘ তবে এখন পর্যন্ত যুবকের মৃত্যু নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষ কিছু জানায়নি। এই ঘটনা নিয়ে বাঁকুড়া  পুরসভার উপ-পুরপ্রধান জানিয়েছেন, ‘আমার মনে হচ্ছে, প্রবল গরমে টোটো চালানোর মাঝে রাস্তার ধারে টিউবওয়েল থেকে জলপান করার পরেই শোভন হৃদরোগে আক্রান্ত  হয়। এরপরেই তাঁর মৃত্যু হয়েছে।‘ ইতিমধ্যেই শোভনের মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা