ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডে অভিনব প্রতিবাদের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহাকে(Councilor Sipul Saha) না পেয়ে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত এক স্থানীয় তৃণমূল নেতাকে ডিমের ওমলেট(Egg Omelet) খাইয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর ও সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল।

অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি, এমনকি তাঁদের দেওয়া টাকাও ফেরত মেলেনি। শনিবার রাতে মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন।

এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা হাতে সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। এলাকায় ডেকে আনা হয় শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে(Sukumar Chakraborty)। বিক্ষোভকারীরা তাঁকে প্রতীকীভাবে ডিমের ওমলেট খাইয়ে জমির পাট্টার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান। যদিও সুকুমার চক্রবর্তী দাবি করেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং বিষয়টি সম্পর্কে শিপুল সাহাই বিস্তারিত বলতে পারবেন। জানা গেছে ওই এলাকার হাজার ৯৮ টি পরিবারের কাছ থেকে গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়েছিল জমির পাট্টা দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও তাদেরকে কিছুই দেওয়া হয়নি। ওই টাকা ফেরত চাইছে এলাকার মানুষজন।

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?