সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচারের পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের চোখে ধুলো দিতে সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার হত।সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার করত একাধিক চক্র। দত্তপুকুরে বেআইনি বাজি কারবারের পর্দাফাঁস হয় এবার। এফ সি আই(FCI) এর বস্তার মধ্যে পড়ে বাজি পাচার করা হতো বিভিন্ন রাজ্যে। তদন্তে নেমে পুলিশ জানতে পারছে নানা পদ্ধতিতে নীলগঞ্জ(Nilganj) থেকে শব্দবাজি পাচার করা হতো গোটা দেশের বিভিন্ন রাজ্যে। বুধবার নতুন করে নীলগঞ্জ এলাকায় একটি গুদামের মধ্যে থেকে প্রচুর রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ। এই নিষিদ্ধ বাজি তৈরি ও পাচার চক্রে যুক্ত একাধিক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। এদিকে এই নীলগঞ্জে যেখানে বাজি বিস্ফোরণ হয়েছে সেই স্থল দেখার জন্য প্রতিদিন বহু সাধারণ মানুষ দুপুর থেকে ভিড় করছে। অটো কিংবা টোটো তে চেপে তারা হাজির হচ্ছে নীলগঞ্জে। বিস্ফোরণ স্থলে নিজেদের চক্ষুষ দর্শনের পাশাপাশি মোবাইলে সেলফি তোলার ধুম পড়েছে সেখানে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ বাজি তিনটি ট্রাকে করে ভিন রাজ্যে পাচার করার আগে হাতেনাতে তা ধরে ফেলে এসটিএফ। গ্রেপ্তার হয় দুজন । নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের পরেই রাতারাতি মজুত করা বাজি পাচারের আগেই নিষিদ্ধ বাজি ভর্তি তিনটি ফুল পাঞ্জাব ট্রাক সহ একজন বাজি ব্যবসায়ী ও একজন ট্রাক মালিককে গ্রেফতার করলো রাজ্য এস টি এফ।ট্রাক ভর্তি করে বাজি নিয়ে পালানোর সময় একটি ধরম কাটায় ট্রাকে ত্রিপল ঢাকা অবস্থায় তিন ট্রাকে প্রচুর বাজি আটক করে বাজি ব্যবসায়ী বিমল ধারা ও ট্রাক মালিক সরিফ আলিকে এসটিএফ(STF) আটক করে।

নীলগঞ্জের মোচপোল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর আমডাঙার বেড়াবেড়িয়া এলাকায় একটি ধরম কাটায় এসটিএফ এর হানা। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ হানা দেয় এই ধরম কাঁটায়। তিনটি ট্রাক ভর্তি বাজি রয়েছে ।তারপরেই তিনটি ট্রাকভর্তি বাজি আটক করে এস টি এফ। এখানেই প্রশ্ন তাহলে কি নীলগঞ্জ মোচপলের বাজি বিস্ফোরণের পরেই অবৈধ কারবারিরা ট্রাক ভর্তি করে পালিয়ে যাচ্ছিলেন? এসটিএফ সুত্রে খবর, তিনটে গাড়ি ভর্তি ট্রাক রাখা থাকলেও ড্রাইভার খালাসি পার্ক করে পালিয়ে যান। তিনটি ট্রাকের বাজির মালিক ও আরো একজনকে এস টি এফ আটক করে। নীলগঞ্জের বাজি বিস্ফোরণের পরেই বাজি ব্যবসায়ীরা এলাকা থেকে বাজি নিয়ে অন্যত্রে পালানোর সময় এখানে ট্রাকের উপর ত্রিপল চাপা দিয়ে রাখে।গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে এস টি এফ। এই আটক বাজি গুলো ভিন রাজ্যে পাচার হচ্ছিল বলে নিশ্চিত এস টি এফ। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!