দুর্যোগের মধ্যেই জল ছাড়ছে ডিভিসি, নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই জল ছাড়ল ডিভিসি। মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়ার কারণে রাজ্যে ফের প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। নবমীর রাত থেকে রাজ্যে দুর্যোগের কথা বলা হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। দশমী ও একাদশীতেও কলকাতা সহ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে জল ছাড়ার ফলে প্লাবনের সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, ৫৯ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। মাইথন ও পাঞ্চেত থেকে ৩২, ৫০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে। ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাপক বৃষ্টি হচ্ছে। অন্যদিকে তেনুঘাট থেকেই জল সোজা আসছে পাঞ্চেতে। রাতেই মাইথন ও পাঞ্চেত থেকে বিপুল পরিমান জল ছাড়া হচ্ছে বলে সূত্রের খবর। নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছএ ঝাড়খণ্ডে। ডিভিসি আরও বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা  দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে। পুজোর আগে লাগাতার এবং অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছিল রাজ্যের একাধিক জেলায়। ডিভিসি জল ছাড়া একাধিক জেলা প্লাবিত হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুর্গাপুজো মিটতে না মিটতেই ফের প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ-ওড়িশায় প্রবেশ করেছে নিম্নচাপ। গোপালপুরের কাছাকাছি এটি স্থলভাগে প্রবেশ করে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ ওড়িশা উপকূলে অতি গভীর নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে সবচেয়ে বেশি। দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জোড়া ফলায় ভয়ে কাঁটা বাংলা। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে দীপাবলির আগেই নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা।

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ