বিধানসভা নির্বাচনে বুথকে ‘দুর্ভেদ্য দুর্গে ‘পরিণত করতে চায় নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন নির্বাচনের আগে নজিরবিহীন নজরদারির ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বুথের ভিতর-বাইরে এআই-(AI)সক্ষম ক্যামেরা, গাড়িতে জিপিএস(GPS) ট্র্যাকিং এবং ত্রিস্তরীয় মনিটরিং সিস্টেম ।সব মিলিয়ে স্বচ্ছ ও নিরাপদ ভোট করাতে কড়া প্রস্তুতির বার্তা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল(Manoj Agarwal) ও ইলেকশন অবজার্ভার সুব্রত গুপ্ত শনিবার জানান, প্রতিটি বুথেই থাকবে দু’টি করে এআই সক্ষম ক্যামেরা ও ৩৬০ ডিগ্রি নজরদারি।

সংবেদনশীল বুথে বাড়তি নজর।ভিতরে দু’টি ও বাইরে একটি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে। মক পোল শুরু হওয়ার সময় থেকেই নজরদারি চালু হবে এবং তা চলবে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারিক ও সিইও দফতরের তিন স্তরে। প্রয়োজনে সিইও (CEO)স্তর থেকেও নজরদারি করা হতে পারে।শুধু বুথ নয়, গোটা প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ফ্লাইং স্কোয়াড, কিউআরটি এবং ভোটকর্মীদের গাড়িতে ক্যামেরা থাকবে, যাতে ইভিএম ও ভিভিপ্যাট(VV PAT) পরিবহণ সম্পূর্ণ ট্র্যাক করা যায়। ইতিমধ্যেই প্রায় ৫০,৬০০ গাড়িকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়েছে।

কমিশনের দাবি, রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বুথে প্রায় ২ লক্ষ ক্যামেরা বসানো হবে। পাশাপাশি থাকবেন ২,৩৫২ জন মাইক্রো অবজ়ার্ভার এবং ৯৫৬ জন সহায়ক আধিকারিক। ইভিএম-ভিভিপ্যাটের প্রথম স্তরের পরীক্ষা শেষ, প্রায় ৩ লক্ষ ইউনিট চেক হয়েছে।ভোটের দিন বুথে মোবাইল ব্যবহারে কড়াকড়ি থাকবে।শুধু প্রিসাইডিং অফিসারের কাছেই ফোন থাকবে। মেশিনের কাছে ভিড় হলে এআই ক্যামেরা থেকেই সতর্কবার্তা যাবে কন্ট্রোল রুমে। কমিশনের দাবি, অনিয়ম রুখতেই এই প্রযুক্তি নির্ভর নজরদারি চালানো হবে এবারের বিধানসভা নির্বাচনে।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব