তৃণমূলের আনা অভিযোগ খতিয়ে দেখার কাজ কতদূর, CEO দফতরের কাছে জবাব তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল। বারবারই বাংলার শাসকদল বলে আসছে সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে বিশেষ নিবিড় সংশোধনী চলছে। এর ফলে ভুগতে হচ্ছে অসংখ্য মানুষকে। ঘর, দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মহননের পথ বেছে নিচ্ছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। SIR এর কাজ করছেন যে সকল বিএলও তাঁরা প্রচণ্ড কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন, আত্মহত্যা করছেন। তৃণমূলের দাবি পদ্মশিবিরের মন জয় করতে নির্বাচন কমিশন কোনও কসুর রাখছে না। তাঁরা বিজেপির অঙ্গুলিহেলনে চলছে।

জাতীয় নির্বাচন কমিশন এবং কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্রভাবে কটাক্ষ করে বারবার অভিযোগ এনেছে তৃণমূল। তাঁদের বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশন ২ বছরের কাজকে ২ মাসে শেষ করতে চাইছে। দিন কয়েক আগে তৃণমূলের একটি প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে গিয়ে একাধিক অভিযোগ জানায়। সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে সিইও অফিসের কাছে জবাব তলব করল নির্বাচন কমিশন।

মঙ্গলবার সিইও দফতরে কমিশনের পক্ষ থেকে ফোন করে এই বিষয়ে জানতে চাওয়া হয়। কমিশনকে সিইও দফতর জানিয়েছে, তৃণমূলের আনা সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ৫টি অভিযোগের মধ্যে ৩টির জবাব দেওয়া হয়েছে। দিন কয়েক আগে সিইও দফতরে গিয়েছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিকরা। তাঁরা  রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের কাছে একাধিক অভিযোগ জানান। জমা দেন একটি স্মারকলিপি।

তৃণমূলের দাবি, SIR এর কাজের জন্য বিএলও-দের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। এর ফলে মাঠে নেমে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের। এদিকে জাতীয় নির্বাচন কমিশন থেকে আগেই বলে দেওয়া হয়েছিল যথাযথ সময়ে কাজ শেষ করতে না পারলে বিএলও’দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। স্মারকলিপিতে তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয় যে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলেও যেন বিএলওদের প্রতি সহানুভূতিশীল থাকা হয়।

সিইও দফতরে গিয়ে অরূপ বিশ্বাসরা যে যে অভিযোগ করেছিলেন, সেই বিষয়েই এবার খোঁজখবর নিয়েছে কমিশন। শুধু সিইও দফতরে গিয়ে অভিযোগ জানানো নয়, তৃণমূলের প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরেও গিয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধিদল। কমিশনের কাছে পাঁচটি প্রশ্ন রাখেন তাঁরা। পরে তৃণমূলের প্রতিনিধিরা দাবি করেন, তাঁদের প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি কমিশন।

পাঁচটি প্রশ্নের মধ্যে ছিল, সীমান্তবর্তী অসমে কেন SIR হচ্ছে না? ২০২৪ সালের ভোটার তালিকায় যদি অবৈধ ভোটার থেকে থাকে, তাহলে সেই ভোটে নির্বাচিত সরকার কীভাবে ক্ষমতায় থাকতে পারে? তৃণমূলের গুরুতর অভিযোগ নিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয় না,  অথচ বিজেপির সামান্য অভিযোগ নিয়ে কেন নড়েচড়ে বসে কমিশন? তৃণমূলের পঞ্চম প্রশ্ন ছিল, বিএলও-দের মৃত্যু দায় কি কমিশন নেবে?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে ঠিক হয়েছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। এখন তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। ফলে পিছোতে হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার দিনও। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বাড়ানো হয়েছে SIR-এর এন্যুমারেশন ফর্ম বিলির তারিখও। ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি করা যাবে।

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া