সিবিআইয়ের পরে এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: জল্পনাই সত্যি হল। আদালতের অনুমতি নিয়ে শনিবার বসিরহাট জেলে গিয়ে জেরার পরেই সন্দেশখালিকাণ্ডের মূল পাণ্ডা শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। আর্থিক অনিয়মের তদন্তে অসহযোগিতার কারণেই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে জনরোষের মুখে পড়ে ইডি। জনরোষের ঘটনাকে ইডির উপরে হামলা বলে প্রচার চালাতে শুরু করে দেয় বিজেপি দালাল সংবাদমাধ্যম। রাজ্য সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টাও চলে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গা ঢাকা দেন সন্দেশখালির দাপুটে নেতা। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেয় সিআইডি। গত বৃহস্পতিবার সিবিআইয়ের হেফাজতে থাকার মেয়াদ শেষ হওয়ার পরে শেখ শাহজাহানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে।

রেশন দুর্নীতির মামলায় তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে বসিরহাট আদালতে আবেদন জানিয়েছিল ইডি। সেই অনুমতি পেয়ে দুপুরেই শাহজাহানকে জেরা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। রেশন দুর্নীতির পাশাপাশি চিংড়ি পাচার মামলাতেও তাকে জেরা করা হয়। জেরার পরেই বিকেলে শাহজাহানকে গ্রেফতার করে ইডি।

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা